যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত বিএমও স্টেডিয়ামে শুরু হয়েছে এমএলএস লিগস কাপের রোমাঞ্চকর প্রথম পর্বের ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছে মেক্সিকোর জনপ্রিয় ক্লাব টলুকা এফসি এবং স্বাগতিক লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি)। ম্যাচটিকে ঘিরে স্টেডিয়াম প্রাঙ্গণে এবং গ্যালারিতে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।
ম্যাচের প্রথমার্ধেই গ্যালারিতে উপস্থিত টলুকা এফসি-র সমর্থকরা তাদের দলের সমর্থনে পতাকা নেড়ে পুরো স্টেডিয়াম মাতিয়ে রাখেন। আন্তর্জাতিক এই টুর্নামেন্টের উত্তেজনা ও সমর্থকদের এই আবেগপূর্ণ উপস্থিতি ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আমেরিকার মাটিতে দুই দলের এই লড়াই দেখতে স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন শত শত ফুটবলপ্রেমী।
মন্তব্য করুন