|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্স ম্লান করে গল গ্যালান্টসের সহজ জয়

লঙ্কা প্রিমিয়ার লিগের একটি রোমাঞ্চকর ম্যাচে জাফনা কিংসকে ৫ উইকেটে পরাজিত করেছে গল গ্যালান্টস। প্রথমে ব্যাট করতে নেমে গল বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় জাফনা কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন দুনিথ ভেলালাগে। এছাড়া কামিন্দু বিক্রমাসিংহে ২৪ এবং আভিশকা ফার্নান্দো ২০ রান করেন। গল গ্যালান্টসের হয়ে ইশান মালিঙ্গা ও চারিথ আসালাঙ্কা ৩টি করে উইকেট শিকার করেন।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭ রানের মধ্যেই দুই উইকেট হারালেও টম রজার্স এবং দিনুরা কালুপাহানার ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত ঘুরে দাঁড়ায় গল গ্যালান্টস। রজার্স ৩৪ ও কালুপাহানা ৩১ রান করেন। এছাড়া শেষ দিকে অধিনায়ক দাসুন শানাকার অপরাজিত ২০ এবং সাহান আরাচিগের ১৪ রানের সুবাদে ১৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় গল গ্যালান্টস।

এই ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। জাফনা কিংসের হয়ে ৪ ওভার বল করে মাত্র ১৫ রান খরচ করে ২ উইকেট শিকার করেন তিনি। তবে তার এই চমৎকার বোলিং ফিগার দলের পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ উইকেটে ২৯ রান থেকেও অবিশ্বাস্য জয়ে গ্লোবাল সুপার লিগের শি

1

সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুজনকে জীবিত উদ্ধার

2

সিরিজ বাঁচাতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান: জিম্বাবুয়ের লড়াকু প

3

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর: দ্বিগুণ হচ্

4

উত্তেজনা বাড়ার আশঙ্কায় কি পিছু হটছেন ট্রাম্প? মধ্যপ্রাচ্যে ন

5

মামলা, গ্রেফতার ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পরীমনি

6

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ খাতের ভাতার অনলাইন আবেদন শুরু

7

বিশ্বকাপের টিকিট নিয়ে ফের বিতর্কে ফিফা: রিসেল প্ল্যাটফর্মে অ

8

বিপিএসসি সচিবালয়ে ৯০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুর

9

বেনজীরকে ফেরাতে দুদকের তৎপরতা

10

ট্রফি পুনরুদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞা তরুণ ফুটবলার নিকো পাজের

11

আজাদ কাশ্মীরের আইনসভা নির্বাচনের প্রথম ধাপে নওয়াজ শরিফের দলে

12

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হয়নি, মধ্যস্থতা করছে পাকি

13

ব্রাজিলের জার্সি হাতে রুমিন ফারহানা ও এস এম ফয়সলের ভাইরাল ছব

14

যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচের প্রথমার্ধের লাইভ আপডেট

15

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৬ জেলের অলৌকিক প্রাণরক্ষা, নিখোঁজ ২

16

আর্জেন্টিনার জয় নিয়ে তোপ দাগলেন মরিনহো ও ক্যাসপারভ

17

ইনিংস ব্যবধানে হারের দিনেও স্বস্তির খবর পেল বাংলাদেশ দল

18

মেসির রেকর্ড ভাঙলেন লামিন ইয়ামাল

19

ডেভিড হ্যালবারস্ট্যামের সতর্কবার্তা ও বর্তমান ইরান যুদ্ধ: অত

20