দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

০ শেয়ার
মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়
ঘরে বসেই টিভিতে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে খেলা।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ নিয়ে মেতে উঠছে দেশ। ঘরে বসে টিভিতে দেখার পাশাপাশি আপনার মোবাইল ফোনে কীভাবে সহজেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ লাইভ উপভোগ করবেন, জেনে নিন বিস্তারিত।

সংক্ষেপে মূল তথ্য
  • ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই।
  • মাঠের সেই রোমাঞ্চকর লড়াই ঘরে বসেই টেলিভিশনের পর্দায় দেশীয় তিনটি চ্যানেলে সরাসরি উপভোগ করতে পারবেন ক্রীড়াপ্রেমীরা।
  • রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও বেসরকারী স্পোর্টস চ্যানেল ‘টি-স্পোর্টস’ এবং সংবাদভিত্তিক চ্যানেল ‘সময় টেলিভিশন’ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে অফিশিয়াল সম্প্রচারস্বত্ব কিনেছে।

ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। মাঠের সেই রোমাঞ্চকর লড়াই ঘরে বসেই টেলিভিশনের পর্দায় দেশীয় তিনটি চ্যানেলে সরাসরি উপভোগ করতে পারবেন ক্রীড়াপ্রেমীরা। রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও বেসরকারী স্পোর্টস চ্যানেল ‘টি-স্পোর্টস’ এবং সংবাদভিত্তিক চ্যানেল ‘সময় টেলিভিশন’ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে অফিশিয়াল সম্প্রচারস্বত্ব কিনেছে। ফলে এই তিনটি টিভি চ্যানেলে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।

টেলিভিশনের পাশাপাশি ব্যস্ততার মাঝে যারা মাঠে বা ঘরের বাইরে থাকবেন, তারা মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা যেকোনো স্মার্ট ডিভাইসের মাধ্যমে সহজেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন। দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটরদের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। ফুটবলপ্রেমীরা নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’, গ্রামীণফোনের ‘বায়োস্কোপ’ এবং ‘মাই রবি’ অ্যাপের মাধ্যমে যেকোনো স্থানে বসেই অত্যন্ত নিখুঁত ও হাই-কোয়ালিটিতে বিশ্বকাপের সব ম্যাচ লাইভ দেখতে পারবেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ঢাবি শিক্ষকের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিজনেস সিমুলেশন প্ল্যাটফর্ম চালু

2

কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

3

স্কুল ফি দিতে না পারার যে কঠিন দিন পার করতে হয়েছিল সুপারস্টার সালমান খানকে

4

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদীসহ ৩ জন আটক

5

এসআই আলতাফ হত্যা: ১৫ আসামিকে ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

6

ব্যান্ডরোল অপচয়ের নামে বিএটিবির সাড়ে ২৩ কোটি টাকার রাজস্ব ফাঁকি!

7

আলঝেইমার্স চিকিৎসায় ওএলই অণুর নতুন আশা

8

তোরেসের ১০৬ মিনিট, স্পেনের অনন্ত অপেক্ষার অবসান

9

খুচরা বাজারে দুই হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

10

সীমান্ত থেকে ১২ জনকে সরাল বিএসএফ