দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোনা জিততে চাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এখন ব্রোঞ্জ জয়ের লড়াই

০ শেয়ার
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এখন ব্রোঞ্জ জয়ের লড়াই

এশিয়ান গেমসে সোনা বা রূপা জেতার সুযোগ হাতছাড়া হলেও ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ রয়েছে লিটন দাসের দলের সামনে। আগামী ৩ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষেপে মূল তথ্য
  • বড় স্বপ্ন আর সোনালী ট্রফি জয়ের প্রত্যাশা নিয়ে এশিয়ান গেমস খেলতে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল।
  • কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও অধিনায়ক লিটন দাস টুর্নামেন্ট শুরুর আগেই চ্যাম্পিয়ন হওয়ার হুঙ্কার দিলেও শেষ পর্যন্ত ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই রয়ে গেছে।
  • বৃষ্টির বদান্যতায় কোয়ার্টার ফাইনাল না খেলে সরাসরি সেমিফাইনালে পৌঁছালেও পাকিস্তানের দ্বিতীয় সারির দলের বিপক্ষে হেরে স্বর্ণ বা রূপা জয়ের সমস্ত সম্ভাবনা শেষ হয়ে গেছে টাইগারদের।

বড় স্বপ্ন আর সোনালী ট্রফি জয়ের প্রত্যাশা নিয়ে এশিয়ান গেমস খেলতে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও অধিনায়ক লিটন দাস টুর্নামেন্ট শুরুর আগেই চ্যাম্পিয়ন হওয়ার হুঙ্কার দিলেও শেষ পর্যন্ত ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই রয়ে গেছে। বৃষ্টির বদান্যতায় কোয়ার্টার ফাইনাল না খেলে সরাসরি সেমিফাইনালে পৌঁছালেও পাকিস্তানের দ্বিতীয় সারির দলের বিপক্ষে হেরে স্বর্ণ বা রূপা জয়ের সমস্ত সম্ভাবনা শেষ হয়ে গেছে টাইগারদের।

নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কের স্লো উইকেটে ১৩ ওভারে ১১১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিলেও বোলারদের ব্যর্থতায় সেই ম্যাচ হাতছাড়া হয়। বিশেষ করে পেসার মুস্তাফিজুর রহমানের ২ ওভারে ৪১ রান খরচ করার দিনে পাকিস্তানের কাছে ৬ উইকেট ও ৯ বল হাতে রেখেই পরাজিত হয় লিটন দাসের দল। তবে সোনা বা রূপার আশা শেষ হয়ে গেলেও এশিয়ান গেমসের মঞ্চ থেকে খালি হাতে ফিরছে না বাংলাদেশ; এখনো তাদের সামনে ব্রোঞ্জপদক জয়ের সোনালী সুযোগ রয়েছে। আগামী ৩ অক্টোবর সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল, যেখানে জয় পেলে ব্রোঞ্জপদক গলায় ঝুলিয়েই দেশ ছাড়তে পারবে টাইগাররা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

গোলরক্ষক রুমের রেকর্ড, কুরাসাওয়ের ইতিহাস

2

ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল

3

হায়দরাবাদে বড় হামলার হুমকি, সর্বোচ্চ সতর্কতা

4

প্রশাসনিক পুনর্বিন্যাস: নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন পেল নিকার

5

ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

6

মরক্কো ম্যাচের আগে কঠোর হুঙ্কার এমবাপ্পের

7

৭০ বিদ্রোহী প্রার্থীসহ ৫ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির

8

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের জমি বরাদ্দের আবেদন নাকচ বাংলাদেশের

9

২৭ লাখ টাকা ঘুষ নিয়ে কারাবন্দি আ.লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ সিএমপি ডিসির বিরুদ্ধে

10

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আকর্ষণীয় সুবিধায় চাকরি দিচ্ছে অ্যাপেক্স