|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

কাতারের আধুনিক রূপকার ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১২ জুলাই) এক শোক বার্তায় তিনি এই মহান নেতার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। শোক বার্তায় জানানো হয় যে, শেখ হামাদ বিন খলিফা আল থানি ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াত আমির তার শোক বার্তায় বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন মুসলিম উম্মাহর একজন দূরদর্শী ও বলিষ্ঠ নেতা। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালনকালে তার গতিশীল নেতৃত্বে কাতার শিক্ষা, অর্থনীতি, জ্বালানি খাত ও আন্তর্জাতিক কূটনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছায়। বিশেষ করে ২০১৩ সালে তার ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তিনি মধ্যপ্রাচ্যের ইতিহাসে ক্ষমতার হস্তান্তরের এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন যে, এই কিংবদন্তি নেতার ইন্তেকালে বিশ্ববাসী এবং বিশেষ করে মুসলিম উম্মাহ একজন প্রজ্ঞাবান অভিভাবককে হারাল। বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশি নাগরিকদের জন্য কাতারে কর্মসংস্থান সৃষ্টিতে তার বিশেষ অবদান অনস্বীকার্য। শোক বার্তায় তিনি বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাতারের রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম কাতারবাসীর প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন। পরিশেষে, তিনি শোকসন্তপ্ত রাজপরিবার ও কাতারের জনগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনের কভেন্ট গার্ডেনে পথচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত, নারী

1

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: হাসনাত আব্দুল্লাহর কড়

2

অস্ট্রেলিয়ার পার্থে প্রীতি ম্যাচে মুখোমুখি এসি মিলান ও ইন্ট

3

সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তার

4

আজ শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো-দ. আফ্রিকা

5

ফটিকছড়িতে প্রস্তুতি সম্পন্ন, হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্

6

Switzerland vs Bosnia Prediction: ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান

7

খালি পায়ে খেলা ছেলেটিই মেক্সিকোর বিশ্বকাপ নায়ক

8

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার

9

জর্ডানের মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা: দুই যুদ্ধবিমান ধ্ব

10

চবিতে দেশের প্রথম ওশান ডাটা সেন্টার উদ্বোধন

11

রাজশাহীর বাঘায় এসএসসিতে শূন্য পাস: এক স্কুলের সব শিক্ষার্থী

12

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বিমান হামলা ও সংঘাত: হতাহতের

13

উত্তরপ্রদেশে মসজিদ ভাঙার ঘটনায় ওয়াইসির ক্ষোভ, নিশানা করার অ

14

জাতিসংঘের সদরদপ্তরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

15

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

16

মশার প্রজননস্থল ধ্বংসে চসিকের বিশেষ অভিযান

17

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

18

মাত্র ৩০ সেকেন্ড সাইক্লিংয়ে শরীরে ঘটে যেসব আশ্চর্যজনক পরিবর্

19

সাভারে এমপির স্ত্রীকে গভর্নিং বডির সভাপতি করার আদেশ হাইকোর্ট

20