|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ রেহানা নয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে ‘আওয়ামী লীগের হাল ধরবেন’ শেখ সেলিম

ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বে বোন শেখ রেহানা আসছেন না; বরং দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম সভাপতি হিসেবে দলের দায়িত্ব পালন করবেন। সম্প্রতি ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।

দ্য ওয়ালের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নন এমনটি স্পষ্ট করে শেখ হাসিনা তার রাজনীতিতে আসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এরপর দলের সাংগঠনিক ভবিষ্যৎ ও নেতৃত্বের দায়িত্ব কার কাঁধে থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি আপন ফুফাতো ভাই ও প্রবীণ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাম উল্লেখ করেন। শেখ হাসিনাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, “এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।” তবে দলীয় সভাপতির এমন সিদ্ধান্তের বিষয়ে দলের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে তাদের আপত্তির কথা জানিয়েছেন। তাদের মতে, শেখ সেলিমের বাসায় দলীয় বৈঠকের গোপন আলোচনা দ্রুত বাইরে চলে যাওয়ার প্রবণতা রয়েছে এবং অতীতে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে।

সাক্ষাৎকারে নিজ দেশে ফেরা এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন শেখ হাসিনা। তিনি জানান, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা রয়েছে তার। তবে দেশে ফিরলে বিমানবন্দরে তাকে হত্যা করা হতে পারে বলে বড় ধরনের আশঙ্কার কথাও প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে দাবি করে তিনি বলেন, এর খেসারত একসময় ভারতকেও দিতে হবে। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং ভারতের বর্তমান ভূমিকা নিয়েও বিভিন্ন প্রশ্ন তুলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান দলকে ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে!

1

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদা ও দুই নাতি-নাতনির মর্

2

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন: কী পরিবর্তন আসছে নতুন এই বিশে

3

বিমান ভাড়া আরও ২৫ হাজার টাকা কমানো হয়েছে: হজ ও ওমরাহ মেলায়

4

Cabo Verde vs Saudi Arabia: FIFA World Cup 2026 Match Previe

5

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

6

ভূমিকম্পে ঢাকার নিরাপত্তা ও ঝুঁকি

7

জার্মানি বনাম কিউরাসাও লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

8

খলনায়ক ডনকে ৭ দিনের রিমান্ডে চায় সিআইডি, কারণ ৩টি

9

ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জয় করল বায়ার্ন মি

10

ইরান যুদ্ধে ট্রাম্পের কৌশলগত ব্যর্থতা ও অচলাবস্থা প্রকাশ পেয

11

চট্টগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

12

বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: বিনিয়োগকারীদের নতুন উদ্ব

13

জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যা: আরও এক আসামি গ্রেফতার

14

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিদ্যুৎ বিভাগের কঠোর নি

15

৪৫ বছর পলাতক থাকার পর ধরা পড়লেন জিয়াউর রহমানের খুনি মেজর মোজ

16

যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকির মুখে ইরান: আলোচনায় বসার শর্ত দ

17

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩, আহত ২

18

কলাবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন বন্ধু দগ্ধ: একজনের অবস

19

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক

20