|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসিনার জন্য ভারতের এত মায়া কেন, প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও ভারত সরকার তার জন্য অতিরিক্ত মায়া দেখাচ্ছে। বুধবার (৫ আগস্ট) রাজধানীর গুলশানে জুলাই গণ-অভ্যুত্থান ও গত ১৭ বছরের আন্দোলনের চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে ভারতের দিল্লিতে 'সাউথ এশিয়ান জার্নালিস্টস'-এর একটি অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিও বার্তা দেওয়ার সুযোগ পাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত এমন আচরণ করছে যেন অন্য দেশের কোনো পলাতক ও দাগি আসামি ভারতপ্রেমিক হলে তার সব অপরাধ ক্ষমাযোগ্য। দেশটির এমন অবস্থানের তীব্র নিন্দা জানিয়ে তিনি একে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বা দ্বিমুখী নীতির প্রকাশ বলে অভিহিত করেন।

হিটলার ও মুসোলিনির মতো ঐতিহাসিক ফ্যাসিস্টদের সঙ্গে শেখ হাসিনার মৌলিক ফার্গের কথা তুলে ধরে রিজভী বলেন, অতীতে নিষ্ঠুর শাসকেরা জাতিগত নিপীড়ন চালালেও নিজেদের জাতিকে শক্তিশালী করার চেষ্টা করেছিল এবং তারা দেশের সম্পদ লুণ্ঠন করেনি। কিন্তু শেখ হাসিনার মূল এজেন্ডা ছিল গোটা জাতিকে লুণ্ঠন করে নিজের আত্মীয়স্বজনকে বিদেশে সুপ্রতিষ্ঠিত করা। প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসে ক্ষমতা চিরস্থায়ী করতে তিনি জনগণের রক্ত ঝরাতে দ্বিধা করেননি বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। জুলাই গণ-অভ্যুত্থানকে অত্যাচারীর বিরুদ্ধে জনগণের সুপ্ত শক্তির পারমাণবিক বিস্ফোরণ হিসেবে অভিহিত করে তিনি বলেন, জনগণের এই শক্তি বুঝতে না পেরে বারবার পাতানো নির্বাচন করে ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে চেয়েছিল। এ সময় বিগত ১৭ বছরের আন্দোলনে নিহত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ইতিহাসে মেসি বনাম রোনালদো: গোল ও রেকর্ডের ব্যবধানে

1

ইরান নিয়ে ট্রাম্পের কঠোর ‘সীমান্ত রেখা’: জেনেভায় কূটনীতি নাক

2

ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক সাল

3

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ

4

আন্তর্জাতিক বাজারে রুপার দাম কমলেও বেড়েছে স্বর্ণ, প্লাটিনাম

5

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে নিউইয়র্কের রাস্তায় একসঙ্গে দেখা গেল

6

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম: নতুন দর জানাল বাজুস

7

মেট্রোরেলের তারে গ্যাস বেলুন: সাময়িক বন্ধের পর ট্রেন চলাচল স

8

চেলসিতে যোগ দিলেন ভালেন্তিন বার্কো, অনিশ্চয়তায় ফাকুন্দো বুয়

9

শপথ নিলেন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামা

10

স্নাতক পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর

11

চার বছর ধরে জনসমক্ষে নেই অং সান সু চি: বেঁচে আছেন কি তিনি?

12

ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশর: জয় উৎসর্গ ফিলিস্তিনকে

13

মীর মোস্তাফিজুর রহমানের হার্ট সার্জারি সফল ২০২৬ | মুগ্ধের পি

14

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত: নতুন লঘুচাপের প্রভাবে বাড়তে

15

ঢালিউড এখন ‘ডাস্টবিন’: বিস্ফোরক মন্তব্যে আলোচনায় অপু বিশ্বাস

16

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্

17

কেপ ভার্দে ম্যাচের আগে কৌশল বদলালেন স্কালোনি: আর্জেন্টিনার এ

18

ফুটবল ও ক্রিকেট খেলার সময়সূচি ৩১ মার্চ ২০২৬ | বাংলাদেশ বনাম

19

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টাতেই লেবাননে ইসরাইলি হামলা

20