দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের

০ শেয়ার
তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের
সংগৃহীত ছবি

আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উৎখাতের কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। কিশোরদের অপরাধ থেকে ফিরিয়ে শিক্ষা, দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  • আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
  • একই সঙ্গে কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে লেখাপড়া ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করার কথা বলেছেন তিনি।
  • শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসিতে) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। একই সঙ্গে কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে লেখাপড়া ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করার কথা বলেছেন তিনি।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসিতে) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে যারা পৃষ্ঠপোষকতা বা মদদ দেয়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা অন্যায় ও অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরদের অস্ত্র হাতে নয়, বই হাতে দেখতে চান উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, তাদের লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটিকসের মতো আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, কোনো ঘটনা ঘটলেই ঢালাওভাবে সরকারের ওপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার পাশাপাশি অপরাধী যে দলের বা যে পরিচয়েরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

চিফ হুইপের ভাষ্য, ক্ষমতার পালাবদলের সঙ্গে অপরাধীদের রাজনৈতিক পরিচয় পরিবর্তনের প্রবণতা রয়েছে। অতীতে যারা রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর গ্যাং পরিচালনা করেছে, তারা নতুন পরিস্থিতিতেও বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ সংগঠিত করার চেষ্টা করতে পারে। এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে থাকা পৃষ্ঠপোষক ও তথাকথিত ‘বড় ভাইদের’ চিহ্নিত করতে হবে। তার মতে, কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলনও প্রয়োজন।

‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে সরকারি দল হিসেবে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেন।

বিতর্কে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু: নামিবিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে নেপাল

2

সরকারি কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা তদারকি হচ্ছে

3

দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিশ্বকাপ প্রস্তুতি, বোলিং শক্তি বাড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ

4

আজকের মুদ্রার রেট: ১ আগস্ট ২০২৬

5

বেনজীরকে ফেরাতে দুদকের তৎপরতা

6

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের শঙ্কা: চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পূর্বাভাস

7

১৮ বছর বয়সেই প্রফেসর! গিনেস বুকে নাম লিখিয়ে তাক লাগালেন মার্কিন তরুণ

8

ধলাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত মৌলভীবাজারের নিম্নাঞ্চল: পানিবন্দি হাজারো মানুষ

9

ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

10

এমপি নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলী