|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৯ নভেম্বর ‘মডেল খাল’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ‘মডেল খাল’ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে আয়োজিত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

খাল খনন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে চাষাবাদ নিশ্চিত করা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং খালের দুপাড়ে মাছ চাষ ও বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি গ্রামীণ জনজীবনে এক আমূল পরিবর্তন নিয়ে আসবে। কাবিখা, কাবিটা, টিআর, জিআর, ভিজিএফ এবং খাল খনন কর্মসূচির মতো উদ্যোগগুলোর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এবং প্রান্তিক পর্যায়ে অর্থের প্রবাহ বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কোনো বরাদ্দ যাতে অব্যবহৃত অবস্থায় ফেরত না যায় এবং সরকারি অর্থের যেন কোনো অপচয় না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিআরআরও এবং পিআইও কর্মকর্তারা অংশ নেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ার অনুমতি দিল

1

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্পেনের কোচ থাকছেন লুইস দে লা ফুয়েন্ত

2

চোখ ওঠা বা কনজাংটিভাইটিস রোগ কেন ছড়ায়, লক্ষণ এবং প্রতিরোধের

3

জামায়াত নেতার ভিডিও নিয়ে আব্দুল কাদেরের স্ট্যাটাস

4

নতুন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আনবক্সিং: ডিজাইন ও ফিচা

5

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: ইডেন গার্ডেন্সে আজ সেমিফাইনালে ওঠার

6

মাতামুহুরীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষ

7

রিয়াল মাদ্রিদে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন ফ্যাবিনহো

8

টেকনাফে কোস্টগার্ডের অভিযান: ১৪ কেজি আইস ও ৫ হাজার ইয়াবাসহ আ

9

ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকার ভয়: নতুন ছক কষলেন জাপান কোচ মোর

10

অতিরিক্ত আইজিপি পদোন্নতি ঘিরে পুলিশ প্রশাসনের ভেতরে গভীর ষড়য

11

সংঘাত-প্রতিশোধের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

12

সুস্থ কিডনির রহস্য: দৈনন্দিন অভ্যাসেই দূরে রাখুন নীরব ঘাতক

13

ইরানের পরমাণু স্থাপনা পুনর্নির্মাণ: সমঝোতা লঙ্ঘনের চাঞ্চল্যক

14

হাইকোর্টে তৃণমূল কংগ্রেস

15

রাজধানীর বাজারে নিত্যপণ্যের চড়া দামে চরম অস্বস্তিতে ক্রেতার

16

মোজতবা খামেনি কি জীবিত? ইরানের নেতৃত্ব নিয়ে ট্রাম্পের বিস্ফো

17

ফ্যাশন দুনিয়ায় স্মৃতির নতুন ইনিংস: ক্যান্ডের-এর ব্র্যান্ড অ্

18

মার্কিন পাহারায় হরমুজ প্রণালি পার হলো ৪০টি তেলবাহী জাহাজ

19

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বি

20