দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

০ শেয়ার
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি ও কিউআর কোড সংবলিত কৃষক কার্ডের মাধ্যমে চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষক সরকারি সুবিধা পাবেন।

সংক্ষেপে মূল তথ্য
  • ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন।
  • প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন।

সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ডে কৃষকের পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকতে হবে। এসব বিষয় বিবেচনায় রেখেই দ্রুত কার্ড প্রস্তুত করতে হবে। এছাড়া কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলেও সভায় জানানো হয়। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে পর্যায়ক্রমে কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

কৃষি খাতে সরকারের ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুবিধা প্রকৃত কৃষকের কাছে স্বচ্ছ ও সহজে পৌঁছে দিতে এই কৃষক কার্ড চালু করা হয়েছে। চলতি অর্থবছরে দেশের ৪৩ লাখ কৃষক এই কার্ডের সুবিধা ভোগ করবেন। এছাড়া আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে সরকারের।

কৃষক কার্ড-সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ সভায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বাহরাইন ও কুয়েতে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

2

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

3

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে দুই বছরের কারাদণ্ড

4

প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাওয়ায় বুলডোজার দিয়ে প্রবাসীর বাড়ি গুঁড়িয়ে দিল দ্বিতীয় স্ত্রীর স্বজনরা

5

ভয়ে আফগানিস্তান সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েছে ভারত: শ্রীকান্ত

6

বক্স অফিসে বিপর্যয়ের মুখে টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

7

সিগারেটের দাম বাড়ল, এনবিআরের প্রজ্ঞাপন জারি

8

চবিতে দেশের প্রথম ওশান ডাটা সেন্টার উদ্বোধন

9

মোটরসাইকেলের সামনেও লাগবে নম্বর প্লেট

10

ম্যানচেস্টার সিটি বনাম কে-লিগ অল স্টারস প্রীতি ম্যাচ: সময়, টিভি চ্যানেল ও লাইভ স্ট্রিম