|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসির জোড়া গোল ও রেকর্ডের রাতে ইন্টার মায়ামির দুর্দান্ত জয়

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো শুরুর একাদশে নেমেই অসাধারণ নৈপুণ্য দেখিয়েলেন লিওনেল মেসি। তার জোড়া গোলের সুবাদে অ্যাতলেতিকো দে সান লুইসের বিপক্ষে ৪-২ গোলের বড় জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত ২০২৬ লিগস কাপের এই ম্যাচে অবশ্য শুরুতেই পিছিয়ে পড়েছিল মায়ামি। ম্যাচের একদম শুরুতেই গোল করে সফরকারী সান লুইসকে এগিয়ে দেয় তাদের ফুটবলাররা। তবে পিছিয়ে পড়ার ধাক্কা কাটিয়ে দ্রুতই খেলায় ফেরে স্বাগতিকরা।

ম্যাচের একাদশ মিনিটে নোয়া অ্যালেনের নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে সমতা ফেরান আর্জেন্টাইন মহাতারকা মেসি। এরপর তেলাসকো সেগোভিয়া গোল করে মায়ামিকে এগিয়ে নেন। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে আবারও জাদুকরী নৈপুণ্য দেখান ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। নোয়া অ্যালেনের বাড়ানো বল থেকে গোল করে নিজের নামের পাশে দ্বিতীয় গোলটি যোগ করেন তিনি। এই জোড়া গোলের সুবাদে লিগস কাপের ইতিহাসে ১৪ গোল নিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের দখলে নিয়ে নিলেন মেসি। শুধু তাই নয়, প্রথমার্ধের শেষদিকে মেসির নেওয়া কর্নার কিক থেকেই দলের চতুর্থ গোলটি করেন মিকায়েল।

২০২৬ বিশ্বকাপের পর ইন্টার মায়ামির জার্সিতে এটি মেসির দ্বিতীয় ম্যাচ হলেও শুরুর একাদশে ছিলেন এই প্রথম। মাঠে নেমেই নিজের চিরচেনা ছন্দে ফিরে প্রমাণ করলেন কেন তিনি ফুটবলের বরপুত্র। এর আগে ২০২৩ সালে মায়ামিতে যোগ দিয়েই ক্লাবটিকে লিগস কাপের শিরোপা উপহার দিয়েছিলেন তিনি। এবারও টুর্নামেন্টের শুরুটা হলো তার রেকর্ড গড়া পারফরম্যান্সে। এই জয়ে দুর্দান্ত শুরু করার পর লিগস কাপে মায়ামির পরবর্তী ম্যাচ আগামী শনিবার, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে মন্তেরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার অর্থনীতিতে বিদেশি শিক্ষার্থীদের বড় অবদান: তালিক

1

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সেঞ্চুরি তানজিদের, চালকের আসনে

2

২০২৬ বিশ্বকাপে মেসির হ্যাটট্রিক: পরীমণি, মেহজাবীন ও তাসরীফদে

3

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রোমেরো: আর্জেন্টিনা শিবিরে

4

বিশ্বকাপের ১০ মহাকাব্যিক ম্যাচ

5

সীমান্তে অবৈধ পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়

6

জুলাই গণঅভ্যুত্থানের আসল নায়কেরা আজ উপেক্ষিত: ছাত্রনেতা নাহি

7

জার্মানিতে ভিসামুক্ত প্রবেশ: ৬২ দেশের তালিকায় কেন নেই বাংলাদ

8

লালমনিরহাট সীমান্তে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি

9

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ঘ

10

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: ধ্বংসস্তূপের নিচে আর্তনাদ, যুদ্ধ

11

যুক্তরাষ্ট্রে মুসলিম কর্মীকে ১৫ বারের বেশি ছুরিকাঘাত: ঘৃণা থ

12

বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রতিম

13

২৫ বছরের যুবকের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান! আসছে নতুন

14

শাবিপ্রবির বিজয়-২৪ ও সৈয়দ মুজতবা আলী হলে নতুন প্রভোস্ট নিয়োগ

15

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জোরালো আহ্বান হিরোশিমার মেয়

16

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

17

একটি বল, কোটি মানুষের বিশ্বাস: ফুটবলের ঐন্দ্রজালিক ক্ষমতা

18

ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয়: নরওয়ের ড্রেসিংরুমে প্রিন্সেস

19

তুলা রাশির আজকের রাশিফল: ২১ জুলাই, ২০২৬ - বিচক্ষণতার সঙ্গে স

20