জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পলিটিকাল কাউন্সিল) জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। সকালে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনসহ পর্ষদের শীর্ষস্থানীয় নেতারা অংশ নিচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠক শেষে আজ বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করবে দলটি। সাম্প্রতিক সময়ে সংবিধান সংশোধন কমিটি, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে এনসিপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও অবস্থান এই সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।
মন্তব্য করুন