|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনগণ দীর্ঘসময় ভয়ে থাকবে না, উঠে দাঁড়াবে: এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ

জনগণ দীর্ঘসময় ধরে ভয়ের রাজত্বে বসে থাকবে না এবং সময়মতো ঠিকই উঠে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের মানুষ তা ইতিমধ্যে প্রমাণ করে দেখিয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ইনকিলাব মঞ্চ’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সাম্প্রতিক ঘটনার কঠোর সমালোচনা করে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, লালন শাহের মাজারে তাঁকে আক্রমণ করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গুন্ডামি করে কখনো রাজনীতি টিকিয়ে রাখা যায় না। এছাড়া সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা এবং পরবর্তীতে তাকে নিয়ে অপ্রাসঙ্গিক অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জমির অভ্যন্তরীণ দ্বন্দ্বে একটি পক্ষকে ভিকটিম বানিয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করা হচ্ছে, যা চরম অন্যায়। বিমানবন্দরে লাগেজ ও জমজমের পানি চুরির ঘটনার প্রতিবাদকারী মেজর (অব.) আখতারুজ্জামানের প্রতি অন্যায্য আচরণের নিন্দা জানিয়ে তিনি বলেন, মূল অপরাধ এড়িয়ে প্রতিবাদকারীর কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে।

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এটি কেবল একজন ব্যক্তির হত্যাকাণ্ড নয়, বরং এই অপরাধের সঙ্গে জড়িত শক্তিটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সরাসরি শত্রু। শত শত বছরের এই লড়াইয়ে মানুষ কেবল একটু স্বাধীন ও মুক্তভাবে বেঁচে থাকার জন্য রক্ত ঝরিয়েছে।

সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক দিয়ে তিনি আরও বলেন, আসুন সবাই মিলে আজাদি ও ইনসাফের পক্ষে অবস্থান নিই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, শহীদ ওসমান হাদির কফিনে হাত রেখে দেওয়া প্রতিশ্রুতি যেন ভুলে যাওয়া না হয়। কফিনের সঙ্গে বেইমানি করলে জাতি ও সৃষ্টিকর্তা তা কখনো ক্ষমা করবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধায় নতুন হিসাব নির

1

হাসান মাহমুদের ফাইফারে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া: টেস্টের প

2

১৮টি মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন-মিসাইল হামলা

3

অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের সিনেমা 'রইদ'

4

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে বৃহস্পতিবার বসছে জাতীয় চাঁদ

5

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন: কাদের বিপদ কাটল আর কারা পেল নতু

6

শ্রীলঙ্কার প্রধান কোচের পদ ছাড়ছেন সানাথ জয়াসুরিয়া: ব্যর্থতার

7

দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী আমিরাত প্রবাসী বাংলা

8

আল-আকসার নিদর্শন সরানোর অপচেষ্টায় হামাসের হুঁশিয়ারি

9

সাক্ষী না আসায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টিএফআই সেল গু

10

ক্ষমতায় ফিরেই ট্রাম্পের বাজিমাত: ক্রিপ্টো থেকে আয় এক বিলিয়ন

11

ব্রাজিলের বিদায়ের পর নেইমারের কঠোর সমালোচনা করলেন ম্যাথাউস

12

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দা

13

বিরোধী এমপিদের এলাকায় নারী এমপিদের দায়িত্ব, ব্যাখ্যা দিলেন প

14

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

15

২৭ লাখ টাকা ঘুষ নিয়ে কারাবন্দি আ.লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ স

16

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

17

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৪

18

গণভোটের রায় ও গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের

19

নাপা পাটেকরের ছেলে মালহার পাটেকর: পর্দার আড়ালে যার ক্যারিয়ার

20