দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

টঙ্গীতে যুবদলের শোডাউন

০ শেয়ার
টঙ্গীতে যুবদলের শোডাউন
আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে টঙ্গীতে যুবদলের শোডাউন

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে টঙ্গীতে বিশাল মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল।

সংক্ষেপে মূল তথ্য
  • নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা রুখতে কঠোর অবস্থানে রয়েছে টঙ্গী পশ্চিম থানা যুবদল।
  • সোমবার (২২ জুন) দুপুরে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
  • শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মহড়া দেন, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা রুখতে কঠোর অবস্থানে রয়েছে টঙ্গী পশ্চিম থানা যুবদল। সোমবার (২২ জুন) দুপুরে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মহড়া দেন, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুল হক টিপুর নেতৃত্বে এই শোডাউন অনুষ্ঠিত হয়। মিছিল শেষে হোসেন মার্কেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ থেকে নেতাকর্মীরা হুশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ ঘোষিত এই চক্রটি দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, টঙ্গীর রাজপথ আর কারও দখলে থাকবে না এবং যেকোনো নাশকতা রুখতে যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মেট্রোপলিটনসহ ছয়টি জেলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরে বিশেষ অভিযানে ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসব পরিস্থিতির মধ্যেই যুবদলের এই শোডাউন এলাকায় উত্তেজনাপূর্ণ রাজনৈতিক আবহ তৈরি করেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রোনালদোর বিতর্কিত ৯৮২তম গোলে আল-ফয়সালিকে ৩-১ গোলে হারাল আল-নাসর

2

পাহাড়ি ঢলে বিলীনের পথে হবিগঞ্জের সাতছড়ির ত্রিপুরা পল্লী, ঝুঁকিতে ২৪ পরিবার

3

এইচএসসিতে সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ

4

পরাজয় মেনে নেওয়া কঠিন: স্পেন ম্যাচের পর হতাশ ম্যাক্রোঁ

5

ক্ষমতায় ৮ মাস: বাংলাদেশে কতটা পরিবর্তন আনলো বিএনপি সরকার?

6

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে রেকর্ড মুনাফা করল এক্সনমোবিল ও শেভরন

7

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৭ হাজার টাকা

8

শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দেওয়া বন্ধের আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

9

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ

10

কখন পদত্যাগের ঘোষণা দেবেন, জানালেন ইশরাক হোসেন