|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ দলের অস্থিতিশীলতার পরিকল্পনা নস্যাৎ করেছে ডিএমপি

সংবাদ সম্মেলনে কথা বলছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন যে, কার্যক্রম নিষিদ্ধ একটি দল (আওয়ামী লীগ) তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সরকারকে বিব্রত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে পরিকল্পনা করেছিল, তা ডিএমপি সফলভাবে নস্যাৎ করেছে। মঙ্গলবার (২৩ জুন) হোসেনি দালানে পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, গত তিন দিন ধরে ঢাকার সীমান্তবর্তী এলাকাসহ পুরো রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সন্দেহভাজন মেস, হোটেলসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে এবং বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ করে নাশকতার আশঙ্কা মাথায় রেখে পুলিশ পিকেট, মোবাইল ও ফুট পেট্রোল এবং সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে।

ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রেক্ষিতে কমিশনার আরও জানান, দলটির নাশকতার পরিকল্পনা থাকতে পারে এমন ধারণা থেকে ঢাকার বাইরে থেকে যাতে কেউ প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিৃৃতি সৃষ্টি করতে না পারে, সেজন্য নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

এছাড়া পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল কেন্দ্রিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত বড় কোনো নাশকতার ঝুঁকি নেই, তবুও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে। তাজিয়া মিছিলকে ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম: নতুন দর জানালো বাজুস

1

পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পেন্টাগন

2

তিউনিসিয়া ও জাপানের ১০০০তম ম্যাচ

3

ইরান আন্তরিক হলে ওয়াশিংটন যেকোনো আলোচনায় প্রস্তুত: মার্কো রু

4

গ্যালারিতে বসে স্পেনের জয় দেখা: লস অ্যাঞ্জেলেস থেকে ফুটবল ডা

5

বুলবুলের বোর্ড বিলুপ্ত: তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্

6

সাবেক এমপি আনোয়ার খানের বিরুদ্ধে মামলা

7

পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা বোর্ড

8

মোদির ইসরায়েল সফর কেন গুরুত্বপূর্ণ

9

গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ নিয়ে তাসনিম জারার পাঁচ প্রশ্ন

10

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর: দ্বিপক্ষী

11

গ্রাহকদের জন্য সুসংবাদ: টেকনো স্মার্টফোনের দাম কমল

12

আইনি বেড়াজালে মেরিন লে পেন: ফ্রান্সের রাজনীতিতে অভিবাসন নিয়ে

13

সাভারে আ.লীগের ৬ নেতাকর্মী আটক

14

গোল্ডেন বুটের লড়াই: কেন মেসির চেয়ে এগিয়ে এমবাপ্পে?

15

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

16

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী শেখ

17

বার কাউন্সিলের নতুন অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকো

18

ঢাকাসহ ৮ বিভাগেই টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস: বাড়বে রাতের ত

19

জনপ্রশাসনে বড় পদোন্নতি: যুগ্ম সচিব হলেন ১৭৯ কর্মকর্তা

20