দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থান সফল না হলে বাংলাদেশে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো: মজিবুর রহমান মঞ্জু

০ শেয়ার
জুলাই অভ্যুত্থান সফল না হলে বাংলাদেশে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো: মজিবুর রহমান মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ‘শেখরাজ্য’ বা ‘শেখতন্ত্র’ প্রতিষ্ঠা হতো বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সংক্ষেপে মূল তথ্য
  • জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে দেশে আনুষ্ঠানিকভাবে শেখ পরিবারের ‘শেখতন্ত্র’ বা ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
  • সোমবার (২৭ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম কর্মীদের দায়িত্ব, ত্যাগ ও দুঃসাহসিক স্মৃতি’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
  • সভায় সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু ২০১৩ সালের ৫ মে আলেম-ওলামাদের আন্দোলন দমনের প্রসঙ্গ টেনে বলেন, তখনকার সময়ে দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, দৈনিক আমার দেশ ও একুশে টেলিভিশনের মতো গণমাধ্যমগুলো কীভাবে জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছিল, তা দেশের মানুষ আজও ভুলে যায়নি।

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে দেশে আনুষ্ঠানিকভাবে শেখ পরিবারের ‘শেখতন্ত্র’ বা ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার (২৭ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম কর্মীদের দায়িত্ব, ত্যাগ ও দুঃসাহসিক স্মৃতি’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবি পার্টি এই সভার আয়োজন করে।

সভায় সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু ২০১৩ সালের ৫ মে আলেম-ওলামাদের আন্দোলন দমনের প্রসঙ্গ টেনে বলেন, তখনকার সময়ে দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, দৈনিক আমার দেশ ও একুশে টেলিভিশনের মতো গণমাধ্যমগুলো কীভাবে জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছিল, তা দেশের মানুষ আজও ভুলে যায়নি। ৫ আগস্টের পর গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে জাতি এখনো কোনো স্পষ্ট জবাব পায়নি উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের আগে গণমাধ্যমকর্মীরা মূলত দুটি ভাগে বিভক্ত থাকলেও বর্তমানে তারা বিএনপি ব্লক, জামায়াত ব্লক এবং পলাতক-গুপ্ত আওয়ামী ব্লক এই তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন। তিনি সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পাশাপাশি নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক অতিরিক্ত সচিব নিয়োগ, রাষ্ট্রায়ত্ত সংস্থায় দলীয় নিয়োগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাবের বিষয় নিয়েও প্রশ্ন তোলার আহ্বান জানান।

যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার, দৈনিক আমার দেশের যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দ্য ডিসেন্ট-এর সম্পাদক কদরুদ্দীন শিশির, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক রাজীব আহাম্মদ এবং এবি পার্টির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছয়জন সাংবাদিককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

2

হাইফার তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা: হিজবুল্লাহর অভিযানে ৬ ইসরায়েলি সেনা আহত

3

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৫৫; মোট প্রাণহানি ২১১

4

ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: ২ ব্যবসায়ী নিহত, আহত ৩০

5

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন

6

বিদেশের মাটিতে টেস্টে মহেন্দ্র সিং ধোনিকে টপকে বড় রেকর্ড গড়লেন ঋষভ পন্ত

7

ঝড়ের কারণে পিছিয়ে গেল মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ

8

তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

9

এমএলএস: নিউ ইয়র্ক সিটি এফসির মুখোমুখি রেড বুল নিউ ইয়র্ক

10

রাজশাহীতে নারীর সঙ্গে মাদ্রাসা সুপারের আপত্তিকর ভিডিও ভাইরাল