|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেরপুরের সড়কে চলছে ‘আর্জেন্টিনা বাস’

ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে শুরু হয়েছে এক অভূতপূর্ব উন্মাদনা। প্রিয় দলের পতাকা টাঙানো কিংবা ঘরবাড়ি রাঙানোর চেনা দৃশ্যকে ছাড়িয়ে এবার সেই ফুটবল আবেগকে এক অনন্য ও রাজকীয় পর্যায়ে নিয়ে গেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এক পরিবহণ ব্যবসায়ী। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি নিখাদ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে ‘মাকসিম ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম তাঁর আস্ত একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসকে সাজিয়েছেন আর্জেন্টিনার আকাশী-নীল ও সাদা পতাকার আদলে।

সড়কে নজর কাড়া এই বাসটির গায়ে স্থান পেয়েছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির একটি বিশাল প্রতিকৃতি। দূর থেকে দেখলে মনে হয়, যেন আস্ত একটি বাসকে আর্জেন্টিনার রাজকীয় জার্সির নকশায় মুড়িয়ে দেওয়া হয়েছে। তবে বিদেশী দলের প্রতি অন্ধ সমর্থন নয়, বরং নিজের দেশের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে বাসটির ঠিক মাঝামাঝি অংশে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে বড় বড় অক্ষরে লিখে রাখা হয়েছে— ‘সবার আগে বাংলাদেশ’। ব্যতিক্রমী ও নান্দনিক এই উদ্যোগটি ইতোমধ্যে নালিতাবাড়ীসহ গোটা শেরপুর জেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাকসিম ট্রাভেলসের এই বিশেষ ‘আর্জেন্টিনা বাসটি’ প্রতিদিন দুপুর ১২টায় নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশে ছেড়ে যায় এবং রাত ৮টায় মহাখালী থেকে পুনরায় নালিতাবাড়ীর উদ্দেশে ফিরতি যাত্রা করে। বাসটি হাইওয়েতে নামার পর থেকেই পথচারী, যাত্রী ও সাধারণ ফুটবলপ্রেমীদের চোখ আটকে যাচ্ছে। অনেক সমর্থকই বাসটির সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। স্থানীয় সাংবাদিক ও প্রবীণ ফুটবল সমর্থকরা বলছেন, বিশ্বকাপের আগমনী বার্তায় নালিতাবাড়ীর এই বাসটি এখন পুরো এলাকার প্রধান আকর্ষণ ও ফুটবল উৎসবের প্রতীক হয়ে উঠেছে।

বাসের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার কড়া সমর্থক। বিশ্বকাপ এলেই ফুটবল নিয়ে মানুষের আগ্রহ ও আনন্দ বহুগুণ বেড়ে যায়। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি এই ফুটবল উৎসবের আমেজ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমি নিজের খরচে এই উদ্যোগ নিয়েছি। তবে দল আমাদের ভিন্ন হতেই পারে, কিন্তু দেশ সবার ওপরে। তাই আর্জেন্টিনার রঙে বাস সাজালেও দেশের পতাকাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি যুক্ত করেছি।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, সামনে রোদোজ্জ্বল দিন

1

ফাইনাল ম্যাচের আগে রেফারিং নিয়ে সতর্ক স্পেনের কোচ দে লা ফুয়ে

2

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে পথচারী নিহত, আহত ৪

3

বিশ্বকাপের ইতিহাসে সফলতম কোচ দিদিয়ের দেশম: গড়লেন জোড়া বিশ্ব

4

পশ্চিম তীরে হামলার ঘটনায় ইসরাইলকে কড়া সতর্কবার্তা দিল আরব আম

5

আনসারের তিন আইন একীভূত করে ‘আনসার বাহিনী আইন’ প্রণয়নের উদ্যো

6

আদালতে সাফাই সাক্ষ্য দিলেন তামিমা: ক্রিকেটার নাসিরসহ নিজেদের

7

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকবিসহ বাংলাদেশের ৮ ক্

8

ভারতের বিপক্ষে ৪-০ গোলে জয়ের পরও স্বাগতিকদের প্রশংসায় ভাসালে

9

চিকিৎসাসেবার মানোন্নয়নে আধুনিক ল্যাব ও ডায়ালিসিসসহ একগুচ্ছ ন

10

মানসিক স্বাস্থ্যজনিত কারণে ক্যাটসআই ছেড়েছেন সোফিয়া লাফোর্টেজ

11

রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফিরল ইরান

12

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ফের ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিক

13

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

14

বগুড়ায় সংস্কারকৃত হেলিপ্যাডে সেনাপ্রধানের প্রথম অবতরণ

15

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর দৃঢ় অঙ্গীকার পু

16

যুদ্ধের মূল্য চুকাচ্ছেন দক্ষিণ এশিয়ার ২০০ কোটি মানুষ

17

সিলেট জেলা বিএনপির সভায় হুশিয়ারি

18

শতবর্ষের রেকর্ড ভেঙে দক্ষিণ কোরিয়ায় তাপমাত্রা পৌঁছাল ৪২.৫ ড

19

পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা

20