দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওয়াশরুমে ফোন ব্যবহার ও কথা বলা কি উচিত? স্বাস্থ্যঝুঁকি ও ধর্মীয় বিধান যা বলছে

০ শেয়ার
ওয়াশরুমে ফোন ব্যবহার ও কথা বলা কি উচিত? স্বাস্থ্যঝুঁকি ও ধর্মীয় বিধান যা বলছে

ওয়াশরুমে বা কমোডে বসে মোবাইল ফোন ব্যবহার করা স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি উভয়ের জন্যই মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়া ইসলামিক দৃষ্টিকোণ থেকেও টয়লেটে কথা বলা বা ফোন ব্যবহার করা মাকরূহ বা অপছন্দনীয়।

সংক্ষেপে মূল তথ্য
  • বর্তমান সময়ে অনেকেরই টয়লেটে যাওয়ার সময় সঙ্গে মোবাইল ফোন রাখার বদঅভ্যাস রয়েছে।
  • তবে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলছেন, ওয়াশরুমে ফোন নিয়ে যাওয়া বা সেখানে বসে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত নয়।
  • এই সামান্য অভ্যাসের কারণে অজান্তেই ডেকে আসতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও জীবাণু সংক্রমণ।


বর্তমান সময়ে অনেকেরই টয়লেটে যাওয়ার সময় সঙ্গে মোবাইল ফোন রাখার বদঅভ্যাস রয়েছে। তবে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলছেন, ওয়াশরুমে ফোন নিয়ে যাওয়া বা সেখানে বসে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। এই সামান্য অভ্যাসের কারণে অজান্তেই ডেকে আসতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও জীবাণু সংক্রমণ। বিশেষ করে কমোডে দীর্ঘক্ষণ বসে মোবাইল ব্যবহারের অভ্যাস শারীরিক নানা জটিলতা তৈরি করতে পারে।

ধর্মীয় দৃষ্টিকোণ ও ইসলামী বিধান: স্বাস্থ্যগত ঝুঁকির পাশাপাশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ওয়াশরুমে ফোন ব্যবহার বা কথা বলা নিন্দনীয়। ইসলামি শরিয়াহ অনুযায়ী, ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। কারণ, ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, যেখানে অপ্রয়োজনীয় কথা বলা অনুচিত।

তবে জরুরি প্রয়োজনে কিছু বিশেষ ছাড় রয়েছে। যেমন,ওয়াশরুমে থাকা অবস্থায় যদি পানি বা টিস্যু ফুরিয়ে যায় এবং তাৎক্ষণিক সাহায্য নেওয়ার প্রয়োজন হয়, তবে কাউকে ডেকে কথা বলা জায়েজ রয়েছে। অর্থাৎ, ওয়াশরুমে কথা বলা সরাসরি হারাম না হলেও একে 'মাকরূহ' বা অপছন্দনীয় বলা হয়েছে এবং এ থেকে বিরত থাকার কঠোর পরামর্শ দিয়েছেন ইসলামিক স্কলারগণ।

জরুরি পরিস্থিতিতে যে বিষয়গুলো খেয়াল রাখবেন: কোনো বিশেষ কারণে যদি ওয়াশরুমে কথা বলতেই হয়, তবে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এ সময় মুখে আল্লাহ তায়ালার কোনো জাত বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কালিমা, দোয়া, কিংবা পবিত্র কোরআন-হাদিসের কোনো আয়াত বা আল্লাহর নাম সংবলিত কোনো কাগজ থাকলে তা উচ্চারণ করা যাবে না।

তাই সুস্থতা ও শিষ্টাচার বজায় রাখতে ওয়াশরুমে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং এই ক্ষতিকর অভ্যাস ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কলকাতায় হোটেলে আগুন: সাতক্ষীরার দুইজনের মৃত্যুর দাবি স্বজনদের

2

আর্থিক সংকটের চাপে নবম পে স্কেলে কাটছাঁট, কোন কোন খাতে প্রভাব পড়ছে?

3

স্নিগ্ধার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস, মুখ খুললেন মডেল জেবা তাকিয়া

4

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসছে, যা জানাল অধিদপ্তর

5

ইসরায়েলের পরবর্তী নির্বাচন ২৭ অক্টোবর: আবারও মাঠে নামছেন বেনিয়ামিন নেতানিয়াহু

6

জ্বালানির দাম বাড়ায় যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল

7

১০ হাজার অনুপ্রবেশকারী ফেরত: শুভেন্দুর দাবিতে বিতর্ক

8

টটেনহ্যামে ডেবিউ ম্যাচেই সাভিওর দুর্দান্ত গোল: কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে স্পার্স

9

ডিএসসিসির ১৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা: লক্ষ্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়া

10

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই যোদ্ধা আজিজুর রহমান