দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

০ শেয়ার
যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

কুমিল্লা মহানগর মহিলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া আক্তারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ নভেম্বর) রাতে শহরতলীর দুর্গাপুর এলাকা থেকে গ্রেফতারের পর সোমবার সকালে নাশকতার মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • কুমিল্লা মহানগর মহিলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া আক্তারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
  • সোমবার (২৩ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
  • এর আগে রোববার (২২ নভেম্বর) রাতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) তৌকিক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শহরতলীর দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন।


কুমিল্লা মহানগর মহিলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া আক্তারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২২ নভেম্বর) রাতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) তৌকিক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শহরতলীর দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ডিসেম্বরকে সামনে রেখে মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া আক্তারের নেতৃত্বে নাশকতার পরিকল্পনা চলছিল। গোয়েন্দা তৎপরতা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্তের পর তাঁকে আইনের আওতায় আনা হয়।

কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সোনিয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে এবং নাশকতার মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের নিয়মিত সাঁড়াশি অভিযানের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মেসিদের লিগে রেকর্ড গড়লেন কাভান সুলিভান: নজর রাখছে বাফুফে

2

রাশিয়া-ইউক্রেন সীমান্তে নতুন উত্তেজনা: পালটাপালটি হামলায় নিহত ৯

3

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমল, নতুন দর জানাল বাজুস

4

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত

5

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত: ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি

6

এইচএসসির ফল প্রকাশ: বোর্ডভিত্তিক পাসের হারের চিত্র, শীর্ষে চট্টগ্রাম ও সর্বনিম্ন বরিশাল

7

ইয়েমেন অবরোধ অব্যাহত রাখলে সৌদি আরবের বিপর্যয় ঘটবে: হুথি হুঁশিয়ারি

8

ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ছেন ট্রাম্প

9

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তনের আভাস

10

সুপার’ এল নিনোর কবলে বিশ্ব, ১০টি বড় সংকট