দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউনিসেফ নির্বাহী পরিচালকের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

০ শেয়ার
ইউনিসেফ নির্বাহী পরিচালকের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি ও ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের বৈঠক অনুষ্ঠিত। নারী ও শিশু কল্যাণে সহযোগিতা জোরদারের আহ্বান।

সংক্ষেপে মূল তথ্য
  • বাংলাদেশের নারী ও শিশুদের সার্বিক উন্নয়ন, সুরক্ষা ও কল্যাণে দীর্ঘদিন ধরে চলমান যৌথ কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে সফররত ইউনিসেফের (UNICEF) নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।
  • ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার দীর্ঘদিনের ফলপ্রসূ অংশীদারত্ব নিয়ে বিস্তারিত আলোচনাবৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিশেষ করে নারী ও শিশু কল্যাণে স্বাধীনতার পর থেকেই ধারাবাহিক সহযোগিতার জন্য ইউনিসেফকে ধন্যবাদ জানান।
  • তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ,যেখানে নারী ও শিশুরা পূর্ণ মর্যাদা, সমান সুযোগ এবং মৌলিক পরিষেবাগুলো পাওয়ার অধিকার ভোগ করবে।
বাংলাদেশের নারী ও শিশুদের সার্বিক উন্নয়ন, সুরক্ষা ও কল্যাণে দীর্ঘদিন ধরে চলমান যৌথ কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে সফররত ইউনিসেফের (UNICEF) নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার দীর্ঘদিনের ফলপ্রসূ অংশীদারত্ব নিয়ে বিস্তারিত আলোচনা

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিশেষ করে নারী ও শিশু কল্যাণে স্বাধীনতার পর থেকেই ধারাবাহিক সহযোগিতার জন্য ইউনিসেফকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ,যেখানে নারী ও শিশুরা পূর্ণ মর্যাদা, সমান সুযোগ এবং মৌলিক পরিষেবাগুলো পাওয়ার অধিকার ভোগ করবে। পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং নারী প্রধান পরিবারগুলোকে সরাসরি আর্থিক সহায়তা দিতে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’-এর মতো ফ্ল্যাগশিপ উদ্যোগগুলোর কথা তিনি তুলে ধরেন। মায়েদের ক্ষমতাই পরোক্ষভাবে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার উন্নতিতে সরাসরি অবদান রাখবে বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের নানা অগ্রগতির কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ঝরে পড়া রোধে মিড-ডে মিল বা স্কুল ফিডিং প্রোগ্রাম, প্রাথমিক থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা এবং বিনামূল্যে বই বিতরণ জোরদার করা হয়েছে। পাশাপাশি গত দুই দশকে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সরকার প্রান্তিক স্বাস্থ্যসেবা, দক্ষ মিডওয়াইফ তৈরি এবং অবহেলিত জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বাজেট দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে এবং শিক্ষা খাতে বাজেট বাড়িয়ে জিডিপির ৫ শতাংশের কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে।

বাল্যবিয়ে রোধ, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট লিঙ্গভিত্তিক ঝুঁকি, ডিজিটাল মাধ্যমে নারীদের প্রতি সহিংসতা এবং কিশোর অপরাধ প্রতিরোধের বিষয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। ডিজিটাল মাধ্যমের অপব্যবহার বন্ধে প্রতিমন্ত্রী সম্প্রতি নিউইয়র্কে 'মেটা' (Meta) কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশে অফিস খোলার বিষয়ে করা বৈঠকের কথা তুলে ধরেন। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসায় ইউনিসেফের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বাংলাদেশ সরকারের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, শিশুমৃত্যুর হার হ্রাস, স্কুলে উপস্থিতির হার বৃদ্ধি, জন্ম নিবন্ধন এবং নিরাপদ খাবার পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণে বাংলাদেশের অগ্রগতি অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনেও বাংলাদেশ সরকারের পাশে থেকে সব ধরনের সমর্থন অব্যাহত রাখার আশ্বস্ত করেন তিনি। বৈঠকে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিলিয়ান মেলসোপ, পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন বার্তা ভারতের, জোর দেওয়া হচ্ছে 'পারস্পরিকতা'য়

2

তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের

3

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ

4

রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাব মূল্যায়নে আইপিএসি গঠনের প্রস্তাব

5

১০,০০০ এমএএইচ ব্যাটারির বিশাল ক্ষমতা নিয়ে অফিসিয়ালি লঞ্চ হলো অপো এ৭ প্রো ম্যাক্স

6

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনর সিইও-র সাক্ষাৎ: ৫জি ও বিনিয়োগ নিয়ে আলোচনা

7

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহসেন রেজাই: কে এই কট্টরপন্থী নেতা?

8

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: ১৫৫৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১ লাখ ৭০ হাজার যাত্রী

9

মসজিদে মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ব্যবহারের ইসলামিক বিধান

10

১১ রাজ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উইকেন্ডে কেমন থাকবে বাংলার আবহাওয়া?