দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা দুঃখজনক: তথ্যমন্ত্রী

০ শেয়ার
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা দুঃখজনক: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সংসদকেই রাজনীতির মূল কেন্দ্রবিন্দু করতে হবে।

সংক্ষেপে মূল তথ্য
  • জুলাই গণঅভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধের রক্তস্নাত ত্যাগের সঠিক মূল্যায়ন করতে জাতীয় সংসদকেই দেশের রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু বানানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
  • তিনি স্পষ্ট ভাষায় বলেন, এখনো রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটি দুঃখজনক প্রবণতা কাজ করছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য শুভ নয়।
  • সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।

জুলাই গণঅভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধের রক্তস্নাত ত্যাগের সঠিক মূল্যায়ন করতে জাতীয় সংসদকেই দেশের রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু বানানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এখনো রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটি দুঃখজনক প্রবণতা কাজ করছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য শুভ নয়।

সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বাধীনতার ৫৫ বছর পরও ভোটাধিকারের জন্য রক্ত বিসর্জন দিতে হওয়াকে লজ্জা ও আত্মসমালোচনার বিষয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বহু ত্যাগ ও আন্দোলনের পর অর্জিত ভোটাধিকারের ভিত্তিতে জনগণ রায় দিয়েছে এবং বর্তমানে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদ পরিচালিত হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, শহীদদের স্মরণ করার দিনেও দেখা যাচ্ছে আত্মত্যাগ থেকে যথাযথ শিক্ষা না নিয়ে রাজনীতিকে রাজপথ বা সংসদের বাইরে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মূল্যবোধের বাইরে গিয়ে অশ্লীলতা ও চক্রান্তের আশ্রয় নেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জুলাই সনদের বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘জুলাই সনদের প্রতিটি অক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় বর্তমান সরকার নির্বাচিত সংসদের মাধ্যমে জুলাই সনদের শতভাগ বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ সংসদ সক্রিয় করা, বিচার বিভাগের মর্যাদা রক্ষা, সার্বভৌমত্ব সুদৃঢ় করা এবং বিপুল সংখ্যক তরুণের কর্মসংস্থান সৃষ্টিকেই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। অতীতে রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করা নেতারা আজ মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে সুশাসন নিশ্চিত করতে জীবন বাজি রেখে কাজ করছেন বলেও জানান তিনি।

বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব কাদের গনি চৌধুরী। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র সম্পাদক মারুফ কামাল খান সোহেল। এ ছাড়াও বিএফইউজে ও ডিইউজের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিশিষ্ট সাংবাদিকরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

৫ আগস্টের পরও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিস্টমুক্ত হয়নি: ফরিদা আখতার

2

কীটনাশক আমদানিতে ভ্যাট-ট্যাক্স মওকুফ

3

পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল

4

বাংলাদেশে মিয়াজাকি আমের বাণিজ্যিক চাষ

5

আবুধাবিতে নেতানিয়াহু ও শেখ মোহাম্মদের গোপন বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

6

ব্রাজিল বনাম জাপান: নকআউটের মহাযুদ্ধে কার রণকৌশল সফল হবে?

7

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল বাংলাদেশ: ওয়াশিংটনে উচ্চপর্যায়ের বৈঠক

8

রিটার্ন ছাড়া নামজারি নয়, সঞ্চয়পত্রে নতুন নিয়ম

9

মার্কিন রণতরীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের চরম উত্তেজনা

10

শাকিব খান কি অপু ও বুবলী দুজনকে নিয়েই সংসার করছেন? জল্পনা তুঙ্গে