দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

০ শেয়ার
কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। সংগৃহীত ছবি

তথ্য ফাঁস হলে ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে পেটানোর বিতর্কিত মন্তব্য করায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • তথ্য ফাঁস হলে ‘ইন্সপেক্টরকে গাছের সঙ্গে ঝুলায় পিটাবো’,এমন অত্যন্ত বিতর্কিত ও বেফাঁস মন্তব্য করার দায়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
  • শনিবার (২০ জুন) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখার এক পরিপত্রে এই আদেশ জারি করা হয়।
  • পরিপত্রে তাঁকে ২১ জুনের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে সশরীরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য ফাঁস হলে ‘ইন্সপেক্টরকে গাছের সঙ্গে ঝুলায় পিটাবো’,এমন অত্যন্ত বিতর্কিত ও বেফাঁস মন্তব্য করার দায়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। শনিবার (২০ জুন) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখার এক পরিপত্রে এই আদেশ জারি করা হয়। পরিপত্রে তাঁকে ২১ জুনের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে সশরীরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট ও বিতর্কিত মন্তব্য

পুলিশের একটি সূত্র মারফত জানা যায়, গত ১৬ জুন খুলনা নগরীর লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে পুলিশ। ওই সভায় উপস্থিত স্থানীয়রা অভিযোগ তোলেন যে, গত দুই বছরে খুলনায় একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যার ফলে ৮৯ জন নিহত এবং গুলি ও কুপিয়ে জখম করার শতাধিক ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি অপরাধমূলক ঘটনা ঘটেছে লবণচরা থানা এলাকাতেই। অপরাধপ্রবণ এলাকা হওয়া সত্ত্বেও আতঙ্কের কারণে অনেকেই থানায় অভিযোগ করতে চান না এবং পুলিশ অভিযান চালালেও অপরাধীরা ধরা পড়ে না বলে তারা জানান।

উক্ত সভায় পুলিশ কর্মকর্তারা স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানালে কয়েকজন বাসিন্দা উলটো অভিযোগ করেন যে, পুলিশকে তথ্য দিলে তা পুলিশ থেকেই ফাঁস হয়ে যায়। তাই তারা আগে পুলিশ কর্মকর্তাদের নিজেদের আচরণ ও কার্যক্রমে পরিবর্তন আনার পরামর্শ দেন। স্থানীয়দের এই অভিযোগের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম বলেন, ‘দারোগা বা ইন্সপেক্টরকে বলার পর কোনো তথ্য যদি ফাঁস হয়, আমি মুসলমান হিসেবে কথা দিচ্ছি, আমি ইন্সপেক্টরকে ঝুলায় দেব। আপনারা পিটায় মারবেন। আপনারা গোপন তথ্য দেবেন, আল্লাহ ছাড়া কেউ জানলে আমি কথা দিচ্ছি গাছের সঙ্গে ঝুলায় পিটাবো।’

পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মুখ থেকে অধীনস্থ কর্মচারীদের প্রতি এমন অনাকাঙ্ক্ষিত মন্তব্য আসার পর বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে একটি কড়া বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, পুলিশ বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের বক্তব্যে সর্বদা পেশাদারিত্ব, সংযম ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধের প্রতিফলন থাকা বাঞ্ছনীয়। জনসম্মুখে প্রদত্ত যেকোনো বক্তব্য এমন হওয়া উচিত, যা বাহিনীর মর্যাদা, শৃঙ্খলা ও জনগণের আস্থাকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতে সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার তাগিদ দেওয়ার পাশাপাশি বাহিনীর সর্বস্তরের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্মান, পেশাদারত্ব ও ইতিবাচক কর্মপরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি ও পুরস্কার ঘোষণা

2

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট: ‘বগল সম্পাদক’দের বিরুদ্ধে হুঁশিয়ারি কাদের গনি চৌধুরীর

3

এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতা

4

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

5

বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ পরিস্থিতি: ৩৬.৫৫ বিলিয়ন ডলারে স্থিতিশীল

6

তামিলনাড়ুতে গো-হত্যা নিষেধাজ্ঞা: মাদ্রাজ হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

7

সৌদি আরব থেকে আর দেশে ফেরা হলো না ৪ বাংলাদেশির

8

নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ ও প্রস্তুতি ২০২৬

9

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক

10

ট্রফি বিতর্কে ভারতের আচরণ নিয়ে ‘কটাক্ষ’ ইউসুফের