|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি: কাদের গনি চৌধুরী

সাংবাদিকরা কেবল সরকারের বা কোনো মহলের কাছে নয়, তাদের মূল দায়বদ্ধতা কেবল জনগণের প্রতি এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মফস্বল সাংবাদিকদের জন্য আয়োজিত ‘সাংবাদিকতা, ভিডিও সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ। অনুষ্ঠানে কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা অর্জনের একমাত্র উপায় হলো জনগণের প্রতি নিজ দায়িত্বে নিষ্ঠাবান থাকা এবং অসত্য বা আংশিক সত্য না লেখা। সাংবাদিকদের ‘জাতির বিবেক’ উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, “বিবেকের সঙ্গে প্রতারণা করা যাবে না, কোনো অবস্থাতেই দলদাসে পরিণত হওয়া যাবে না। জনগণ দাসত্বের সাংবাদিকতাকে ঘৃণা করে।”

বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ওপর বিশেষ জোর দিয়ে বাসস প্রধান বলেন, “সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা করা। যা সত্য, তা-ই তুলে ধরতে হবে।” এ সময় ভালো সাংবাদিক হওয়ার জন্য নিয়মিত বই ও পত্রিকা পড়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সংবাদমাধ্যম হলো জনগণের সংসদ, যার অধিবেশন সর্বদা চলমান। আর প্রতিদিন দেশের ১৮ কোটি মানুষ সাংবাদিকদের কাজের মূল্যায়ন করেন। এছাড়া অনলাইন সাংবাদিকতার বর্তমান ধারাকে টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে তুলনা করে তিনি বলেন, অনলাইনে সবার আগে সংবাদ পরিবেশনের পাশাপাশি তথ্যের সঠিকতা ও নির্ভুলতা নিশ্চিত করা প্রতিটি সংবাদকর্মীর পেশাগত সর্বোচ্চ নৈতিক দায়িত্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগদান করেছেন দুদক চেয়ারম্যান ও ২ কমিশনার, বুধবার থেকে নিয়

1

দাদাগিরির নতুন অধ্যায়: সৌরভের আসনে এবার সঞ্চালক দেব

2

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে গোলাগুলি: ৪

3

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

4

ট্রাম্পকে ইসরাইলি প্রেসিডেন্টের শুভেচ্ছা

5

স্যামসাং গ্যালাক্সি এম৪৭ ৫জি-এর বিস্তারিত তথ্য

6

স্কটল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত, আইসিসি সিডব্লিউসি লিগ ট

7

ভারতের উজান থেকে নেমে আসা পানিতে আখাউড়ায় আকস্মিক বন্যা

8

স্বপ্নের মাটি নাকি ইতিহাসের বিস্ময়: নকআউটে মুখোমুখি যুক্তরা

9

‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে দেশজুড়ে র‌্যাবের কঠোর ন

10

আন্তর্জাতিক বাজারে রুপার দাম কমলেও বেড়েছে স্বর্ণ, প্লাটিনাম

11

ডারউইনে অবিশ্বাস্য ইতিহাস: অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট জয় বাং

12

রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে আ.লীগ পানি ঘোলা করছে

13

দেশের বাজারে ৭,৫০০ এমএএইচ ব্যাটারিসহ নতুন রেডমি ১৭ স্মার্টফো

14

জুলাই গণঅভ্যুত্থানের আসল নায়কেরা আজ উপেক্ষিত: ছাত্রনেতা নাহি

15

ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: ইসরাইলের সাবেক প্রধানমন্ত্

16

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা

17

লেবাননে ইসরাইলি উপস্থিতির জন্য হিজবুল্লাহকে দায়ী করল যুক্তর

18

হাম উপসর্গে মৃত্যু ১ হাজার ছাড়িয়ে

19

চীনে আঘাত হানা ঝড়ে ৮ জনের মৃত্যু, উপকূলের দিকে ধেয়ে আসছে সুপ

20