দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

০ শেয়ার
অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন
২০২৪ সালের পর বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়। সংগৃহীত ছবি

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী অক্টোবর মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেন চালুর বিষয়ে ঢাকায় বৈঠক শুরু হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী তিনটি ট্রেন চলাচল আবারও শুরু হওয়ার পথে রয়েছে।
  • ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকায় দুই দিনব্যাপী বৈঠকে বসেছেন বাংলাদেশ ও ভারতের রেলওয়ের কর্মকর্তারা।
  • ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে কাঙ্ক্ষিত সমঝোতা হলে আগামী অক্টোবর থেকেই ট্রেনগুলো পুনরায় চালু করা সম্ভব হতে পারে।

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী তিনটি ট্রেন চলাচল আবারও শুরু হওয়ার পথে রয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকায় দুই দিনব্যাপী বৈঠকে বসেছেন বাংলাদেশ ও ভারতের রেলওয়ের কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে কাঙ্ক্ষিত সমঝোতা হলে আগামী অক্টোবর থেকেই ট্রেনগুলো পুনরায় চালু করা সম্ভব হতে পারে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে এই তিনটি ট্রেন চালুর বিষয়টি এবারের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। বর্তমান রুট চালুর পাশাপাশি বৈঠকে রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত সম্পূর্ণ নতুন একটি রেলপথ চালুর প্রস্তাবও তুলতে পারে বাংলাদেশ পক্ষ। এছাড়া ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী জনপ্রিয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটিকে পুরনো যমুনা সেতুর পরিবর্তে সদ্য নির্মিত পদ্মা সেতু হয়ে চালানোর বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই নিরাপত্তার কারণে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। অন্যদিকে, ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস ট্রেনটি ২০২৪ সালের ১৭ জুলাই শেষবারের মতো ঢাকায় আসার পর আর ভারতে ফিরে যেতে পারেনি। ঢাকা-কলকাতা রুটে মৈত্রী, খুলনা-কলকাতায় বন্ধন এবং ঢাকা-নিউ জলপাইগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেস চলাচল করত। বর্তমান বৈঠকে দুই দেশ পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে পারলে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে আগামী মাস থেকেই এই তিন আন্তঃদেশীয় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

2

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: কৃষিমন্ত্রী

3

এনসিপির কার্যক্রম ‘মদের বারে’, রাশেদের কটাক্ষ

4

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে নতুন ধোঁয়াশা

5

দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আশ্বাস ইরানের, জুড়ল কঠোর শর্ত

6

প্রখ্যাত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

7

নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি সফল হয়েছে

8

হরমুজ প্রণালি সংকট: মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতা ও মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ

9

ফরিদপুরে চাঞ্চল্যকর শিশু সাব্বির হত্যা মামলায় প্রধান আসামির ফাঁসি

10

২৫ বছরের যুবকের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান! আসছে নতুন সিনেমা