|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এমনকি এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে হাজার সমস্যা থাকতে পারে, তবে আলোচনার পথ কখনো বন্ধ হয় না এবং সুসম্পর্ক বজায় রাখাই কাম্য। এছাড়া প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। দেশের জ্বালানি খাতের সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী তীব্র সমালোচনা করে বলেন, বিগত সময়ে জ্বালানি খাতে যে ধরনের দুর্নীতি হয়েছে তা রীতিমতো অস্বাভাবিক, তবে বর্তমান সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, কোনো চাপিয়ে দেওয়ার কারণে নয়, বরং প্রাতিষ্ঠানিক চাহিদা রয়েছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজন সাপেক্ষে তা অব্যাহত থাকবে। এছাড়া আলোচিত ‘মক্কা চুক্তি’ প্রসঙ্গে তিনি জানান, এ নিয়ে আলোচনা চলছে এবং জাতীয় স্বার্থ ও বহুমুখী নিরাপত্তা জোটের অংশ হিসেবে বাংলাদেশের এতে যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল, যা বর্তমান সরকার ভেঙে দিয়েছে এবং এখন থেকে ধাপে ধাপে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানো হবে। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আবিষ্কৃত ২ হাজার বছরের প্রাচীন সোনার আংটি ও ব্রা

1

ব্রিটিশ রেসিং ড্রাইভারের সঙ্গে রাজকীয় আয়োজনে বিয়ে করলেন ম

2

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর

3

সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা প

4

পর্দার ‘আম্মাজান’-এর জন্মদিন আজ: জীবনের ৮০ বছর পূর্ণ করলেন ক

5

মৃত শিক্ষকের বেতন তোলার অভিযোগ অস্বীকার জামায়াত নেতার

6

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার

7

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন: কী পরিবর্তন আসছে নতুন এই বিশে

8

বিশ্বকাপ ফাইনাল শেষে কেন আর্জেন্টিনায় ফিরে গেলেন না লিওনেল ম

9

এনজো ফার্নান্দেজকে নিয়ে ম্যানচেস্টার সিটির নজর, বিকল্প ভাবছে

10

হুথিদের বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে ব

11

রায় দেওয়ায় মুসলিম বিচারককে ধর্ষণ ও হত্যার হুমকি: ভারতে চাঞ্চ

12

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

13

উত্তর কোরিয়ার কাছে ১২০টি পরমাণু অস্ত্র থাকতে পারে: সিউল

14

এনবিআরের নতুন চেয়ারম্যান হিসেবে আহসান হাবিবের নিয়োগ

15

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: ১১ জনের মরদেহ উদ্ধার

16

সোনালের সেঞ্চুরি: ২৮৪ রানে থামল শ্রীলঙ্কা, ভারতের বড় লিড

17

সহজ শর্তে মার্জিন ঋণ কি বাংলাদেশের পুঁজিবাজারের জন্য প্রস্তু

18

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

19

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ফের ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিক

20