|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি হাজিরা ফেরত পাবেন প্রায় ৫ কোটি টাকা, কার অ্যাকাউন্টে কত আসছে

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৩৩১ জন হাজিকে অব্যয়িত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে। বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের খরচ থেকে এই অর্থ সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দেন ধর্মমন্ত্রী। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারও উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, সাশ্রয় হওয়া এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট হাজিদের নিজ নিজ ব্যাংক হিসাবে দ্রুত পাঠিয়ে দেওয়া হবে। তবে হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী প্রত্যেক হাজি আলাদা পরিমাণে এই অর্থ ফেরত পাবেন।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, হজ প্যাকেজ-১-এর হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা করে ফেরত পাবেন। এছাড়া এই প্যাকেজের দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা এবং আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা পাবেন। অন্যদিকে তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা এবং শর্ট প্যাকেজের সঙ্গে তিন সিটের আপগ্রেডেশনধারীরা ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা করে ফেরত পাবেন।

হজ প্যাকেজ-২-এর আওতায় বিভিন্ন হোটেলের হাজিরা ক্যাটাগরি অনুযায়ী ২ হাজার ৫০৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭৮ হাজার ৭১৩ টাকা পর্যন্ত ফেরত পাবেন। যেমন লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজে ২ হাজার ৫০৫ টাকা এবং শর্ট প্যাকেজে ৮ হাজার ৭৩০ টাকা ফেরত দেওয়া হবে। প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী প্রতিটি হাজি ৩ হাজার ৭১৮ টাকা এবং প্যাকেজ-৪-এর বিভিন্ন হোটেলের হাজিরা ৭ হাজার ৪১৪ টাকা পর্যন্ত অব্যয়িত অর্থ ফেরত পাবেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সুনির্দিষ্ট ক্যাটাগরি ও প্যাকেজ ভেদে প্রতিটি হিসাব নিখুঁতভাবে যাচাই করে নির্ধারিত হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ ট্রান্সফার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল মাদ্রিদে ফেরার শর্ত জানালেন লুকা মদ্রিচ

1

বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

2

ইরানের প্রয়াত নেতার শেষ বিদায়: তেহরানে শ্রদ্ধা জানালেন বাংলা

3

লেস্টার সিটি বনাম প্লাইমাউথ আর্গাইল ম্যাচ লাইভ সম্প্রচার ও ত

4

আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ

5

আইফোন ১৮ প্রো ম্যাক্স নাকি পিক্সেল ১১ প্রো এক্সএল

6

শেয়ারবাজারে তারল্য সংকট মোকাবিলায় ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ ক

7

গ্যাস নিয়ে স্বস্তির খবর: সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট | Gas Cr

8

আল-আকসার নিদর্শন সরানোর অপচেষ্টায় হামাসের হুঁশিয়ারি

9

দুই মুসলিম এমপিকে ‘দেশান্তরি’ করার হুমকি ট্রাম্পের: কংগ্রেসে

10

নৈতিকতা গঠনে দরকার পবিত্র পরিবেশ: দারুননাজাত একাডেমি ক্যাম্প

11

বার্সেলোনার জার্সিতে নিজের ছবিতে আলভারেজের ‘লাইক’: জল্পনা তু

12

বান্দরবানে বন্যা ও পাহাড়ি ঢলে জেলা যোগাযোগ বিচ্ছিন্ন

13

নাটোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

14

পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি পদে লড়ছেন কর্নেল অলি আহমদ, জ

15

বিশ্ববাজারে স্বর্ণের দামে ৫ মাসের মধ্যে ইতিবাচক মোড়, বেড়েছে

16

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও বিএনপিতে শুদ্ধি অভিযান

17

প্রয়াত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি উপালি ধর্মদাসা

18

কুষ্টিয়ার দৌলতপুরে বর্ষায় পানিবন্দি স্কুল: শ্রেণিকক্ষে পান

19

নেইমারকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে জাপানি তারকা কেন্তো শিও

20