|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড সরানোর সময় জানালেন মন্ত্রী

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি


রাজধানীর গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড আগামী দুই বছরের মধ্যে বর্তমান স্থান থেকে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ (বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম) এর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। মন্ত্রী উল্লেখ করেন যে, বর্তমান বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের জন্য কোনো মানসম্মত পরিবেশ নেই। এই পরিস্থিতি উন্নয়নে আগামী চার থেকে ছয় মাসের মধ্যেই বিদ্যমান বাসস্ট্যান্ডগুলোর কিছুটা পরিবর্তন বা আধুনিকায়ন করা হবে। চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যে গাবতলী বাসস্ট্যান্ডকে হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ডকে কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে। একই সাথে রাজধানীর অভ্যন্তরীণ যানজট নিরসন ও বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকার অন্য সব বড় বাসস্ট্যান্ডগুলোকেও পর্যায়ক্রমে বর্তমান স্থান থেকে সরিয়ে নেওয়া হবে, তবে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে বলে তিনি জানান।

সড়ক পরিবহণমন্ত্রী আরও বলেন, সোহাগ বা গ্রীন লাইনের মতো উন্নত মানের দূরপাল্লার এসি বাসগুলো বর্তমান বাসস্ট্যান্ডগুলো থেকে ছাড়ার মতো উপযুক্ত পরিবেশ এখন নেই। এই বেসরকারি উন্নত বাস কোম্পানিগুলো বর্তমানে নিজস্ব ব্যবস্থাপনায় যেখানে অফিস বা কাউন্টার করেছে, সেখানে ভালো টয়লেট ব্যবস্থা ও সুন্দর পরিবেশ রয়েছে। কিন্তু সাধারণ অন্যান্য বাসের স্ট্যান্ডগুলোর পরিবেশ একেবারেই ভালো নয়। তবে খুব শিগগিরই দেশের সামগ্রিক বাস ব্যবস্থাপনায় একটি দৃশ্যমান শৃঙ্খলা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে জানান যে, উন্নত মানের বেসরকারি বাসগুলো বর্তমানে কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন ব্যস্ততম স্থানকে অননুমোদিত স্ট্যান্ড বানিয়ে যেভাবে যত্রতত্র যাত্রী ওঠা-নামা করাচ্ছে, শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে ভবিষ্যতে তারা আর সেটি কোনোভাবেই করতে পারবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-পরবর্তী আর্জেন্টিনা দলের নতুন অধিনায়ক হিসেবে যার নাম আস

1

খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় ট্রাম্পসহ ১৩ বিদেশি নেতা

2

বীরেন্দ্র শেবাগের মতোই প্রভাব ফেলতে পারেন ঋষভ পন্ত: অ্যাঞ্জে

3

মেসি-রোনালদোর বিরল রেকর্ডের মিল

4

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নৈশভোজে নিষেধাজ্ঞা

5

রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবেন: পানিসম্পদ

6

দোকান ও শপিংমল খোলা রাখার নতুন সময়

7

ভারতের কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হকি দল

8

গাইবান্ধায় স্কুল কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব: যুবদল নেতার ছুরিকা

9

দীপিকার ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ানো নিয়ে নতুন বিতর্ক ও

10

জিপিএফে ১১ থেকে ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পেলেন সরকারি চাকরিজী

11

নতুন যুদ্ধ হলে আরও শক্তিশালী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরান

12

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান নিয়ে সংঘর্ষ

13

বার্লিনে ইসরায়েলে অস্ত্র পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ: গ্রেফতার

14

বাব আল-মান্দেবের কাছে হুথিদের সঙ্গে ইয়েমেনি বাহিনীর তীব্র ল

15

কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

16

চাকরি দিচ্ছে ওয়ালটন, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা

17

ফিফা প্রধান ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দে

18

যুদ্ধের বিভীষিকার মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা: স্পেনের জয়ে গা

19

এক দশকের আইনি জটিলতা কাটিয়ে নতুন রূপে বড় পর্দায় ফিরছে শাকিব

20