|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক মুখ্য সচিব কায়কাউস ও সাবেক এমপি নাসিমের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের

আহমদ কায়কাউস

ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগে সাবেক মুখ্য সচিব ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আহমদ কায়কাউস এবং ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তের পরিধি আরও বিস্তৃত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, ড. আহমদ কায়কাউসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের নতুন গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর তা পর্যালোচনার ভিত্তিতে দুদকের মানিলন্ডারিং অনুবিভাগে চলমান অনুসন্ধানী নথির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আদানির সঙ্গে চুক্তিতে কারসাজি করে হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানের সূত্রপাত হয়েছিল।

অন্যদিকে, সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখল, ব্যাপক নিয়োগ ও পদ বাণিজ্য এবং বিভিন্ন দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ রয়েছে। দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে তার বিরুদ্ধে ইতোমধ্যে চলমান তদন্তের নথির সঙ্গে নতুন এই অভিযোগগুলো সংযুক্ত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ পাঠানো হয়েছে। দুদক জানিয়েছে, প্রাপ্ত তথ্য-প্রমাণ ও চলমান অনুসন্ধান পর্যালোচনার মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুনিয়ার শ্রেষ্ঠ সঙ্গী ও বন্ধু

1

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পর

2

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা: পথে পথে চরম ভোগান্

3

স্ত্রীকে শেষ দেখা দেখতে দেয়নি কেউ: জাহের আলভী

4

টটেনহ্যামে ডেবিউ ম্যাচেই সাভিওর দুর্দান্ত গোল: কারাবাও কাপের

5

ফুটবল তুলতে গিয়ে মেঘনা নদীর স্রোতে তলিয়ে গেল যুবক | Laxmipur

6

ফুটবল থেকে বিদায় কবে? মুখ খুললেন লিওনেল মেসি

7

ঢাকায় বসছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬: ট্রিলিয়ন ডলার অর্

8

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও মিয়ান

9

মহিলা ও শিশু বিষয়ক কমিটির সভাপতি হলেন সেলিমা রহমান

10

ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল পদক পেলেন আবদুল হাই শিকদ

11

বিশ্বকাপ ইতিহাসে নতুন নজির এমবাপ্পের, নকআউট পর্বে সর্বাধিক গ

12

ব্রাজিলের বিপক্ষে লড়াইয়ের আগে আর্জেন্টিনাকে সেরা মানছেন জাপা

13

এক এপিসোডের বিশ্বরেকর্ড: ওয়ান পিস ও নারুটোকে পেছনে ফেলল ‘ব্ল

14

তিন বছরেও চালু হয়নি কর্ণফুলী টানেলের বিলাসবহুল অতিথিশালা: সর

15

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক চুক্তির অনুমোদন দিলেন মার্কিন

16

বিশ্বকাপের প্রথম দিনেই ৯৬ বছরের রেকর্ড ভাঙল

17

নাগাল্যান্ড স্টেট লটারি: ৭ আগস্টের ‘ডিয়ার ভিক্টরি শুক্রবার’

18

সরকারের ক্লিয়ারেন্স না পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি

19

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: ফাঁকা হতে চলা তিন পদে

20