দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

অ্যাভাটারকে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘অ্যাভেঞ্জার্স

০ শেয়ার
অ্যাভাটারকে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘অ্যাভেঞ্জার্স

সিনেমাটি পুনর্মুক্তির পর বিশ্ব বক্স অফিসে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার মুকুট পুনরুদ্ধার করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।

সংক্ষেপে মূল তথ্য
  • মুক্তির দীর্ঘ সাত বছর পরেও বক্স অফিসে নিজের অপ্রতিরোধ্য অবস্থান বজায় রাখল মার্ভেল স্টুডিওর মেগা হিট সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।
  • আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে দর্শকের উন্মাদনা ও আগ্রহ আরও বাড়িয়ে তুলতে সম্প্রতি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে সিনেমাটি আবারও প্রেক্ষাগৃহে পুনর্মুক্তি দেওয়া হয়েছে।
  • আর এই দ্বিতীয় দফার মুক্তির সুবাদেই দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জেমস ক্যামেরনের বিখ্যাত সিনেমা ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার মুকুট পুনরুদ্ধার করেছে মার্ভেলের এই মাস্টারপিস।

মুক্তির দীর্ঘ সাত বছর পরেও বক্স অফিসে নিজের অপ্রতিরোধ্য অবস্থান বজায় রাখল মার্ভেল স্টুডিওর মেগা হিট সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে দর্শকের উন্মাদনা ও আগ্রহ আরও বাড়িয়ে তুলতে সম্প্রতি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে সিনেমাটি আবারও প্রেক্ষাগৃহে পুনর্মুক্তি দেওয়া হয়েছে। আর এই দ্বিতীয় দফার মুক্তির সুবাদেই দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জেমস ক্যামেরনের বিখ্যাত সিনেমা ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার মুকুট পুনরুদ্ধার করেছে মার্ভেলের এই মাস্টারপিস।

সিনেমাটির পুনর্মুক্তির পর বক্স অফিসের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, কেবল দ্বিতীয় সপ্তাহান্তেই উত্তর আমেরিকার বাজার থেকে সিনেমাটি ৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে আরও ১৪ দশমিক ৪ মিলিয়ন ডলার আয় করেছে। এর ফলে পুনর্মুক্তির নতুন আয় যুক্ত হয়ে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সর্বমোট বৈশ্বিক আয় গিয়ে ঠেকেছে আনুমানিক ২ দশমিক ৯২৫৫ বিলিয়ন মার্কিন ডলারে।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে তালিকার শীর্ষে থাকা জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-এর মোট বৈশ্বিক আয় রয়েছে ২ দশমিক ৯২৩৭ বিলিয়ন ডলারে। সামান্য ব্যবধানে হলেও ‘অ্যাভাটার’-কে টপকে বিশ্ব বক্স অফিসের সিংহাসন আবারও নিজেদের দখলে নিল মার্ভেলের সুপারহিরোরা। ২০১৯ সালে মুক্তির পর বিশ্বজুড়ে ঝড় তোলা এই সিনেমাটি নতুন করে প্রেক্ষাগৃহে ফেরার পরও দর্শকদের যে পরিমাণ সাড়া পাচ্ছে, তাতে চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে বক্স অফিসে এর রাজত্ব আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি

2

ব্যাংক খাতে বাড়ল কোটিপতি আমানতকারী, তবে কমল জমানো আমানত

3

হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

4

ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

5

মুখ দিয়ে পাত্রে বরফ স্থানান্তর: অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড গড়লেন ডেভিড রাশ

6

রংপুর শিক্ষক পরিবার হত্যা: যেভাবে নিখুঁত আলামতে ধরা পড়ল দুই খুনি

7

হরমুজ প্রণালিতে টোল বসবে না

8

সন্ত্রাস বিরোধী মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানা

9

সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করা সরকারের দৃঢ় অঙ্গীকার

10

আল আহলির কাছে ৩-১ গোলে হারল আল নাসর