|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্যোগ মোকাবিলায় ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিকল্পনা

রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড কিংবা যেকোনো আকস্মিক দুর্যোগ ঝুঁকি মোকাবিলা এবং জননিরাপত্তা জোরদার করতে ১ লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী সদস্য প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মধ্যে যৌথ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং আনসার-ভিডিপি বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড, জোন ও থানা এলাকাভিত্তিক প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখার এই পরিকল্পনা ও উন্নত প্রশিক্ষণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাহিনীর সার্বিক সংস্কার ও সক্ষমতা অর্জনের প্রেক্ষাপটে দুর্যোগ ব্যবস্থাপনায় এই বিশাল স্বেচ্ছাসেবী নেটওয়ার্কের কার্যকারিতা তুলে ধরা হয়েছিল।

আনসার ও ভিডিপির ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে ‘ফার্স্ট রেসপন্ডার’ বা প্রাথমিক উদ্ধারকারী হিসেবে দ্রুত সাড়া প্রদান, উদ্ধার কার্যক্রম পরিচালনা, ত্রাণ বিতরণ এবং অন্যান্য মানবিক পুনর্বাসন কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। প্রস্তাবিত এই ১ লাখ টিডিপি সদস্যকে মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় বিশেষায়িত ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে রাজধানীর প্রতিটি এলাকায় একটি শক্তিশালী স্থানীয় সাড়াদান সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে ফায়ার সার্ভিসের সক্ষমতার সঙ্গে আনসার-ভিডিপির এই বিশাল স্বেচ্ছাসেবক নেটওয়ার্কের বহুমুখী ভূমিকা ও সমন্বিত মোতায়েন মূল্যায়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, অগ্নিনির্বাপণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুই বাহিনী একসঙ্গে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। মাঠপর্যায়ে পেশাদারিত্বের মান আরও বাড়াতে প্রশিক্ষণ সহায়তা এবং কৌশলগত তথ্য আদান-প্রদানের বিষয়েও দুই প্রধান ঐকমত্যে পৌঁছান। এই সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে জাতীয় যেকোনো সংকট ও মানবিক দুর্যোগে দেশের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জন গ

1

রাশিয়া থেকে ক্রয়ে মার্কিন নিষেধাজ্ঞা: টাকা গেল, এলো না কপ্

2

রাজশাহীতে মহাসড়কে মোটরসাইকেলে ‘স্টান্ট’ করার সময় ট্রাকচাপায়

3

আমার ক্ষমতার সীমা নেই': ট্রাম্প

4

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: শিক্ষার্থী নিহতের ঘটনায় উদ

5

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার সকালে প্রকাশ

6

‘র’-এর প্রধানের ঢাকা সফর কেন তাৎপর্যপূর্ণ? বাংলাদেশ-ভারত সম্

7

১৮টি মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন-মিসাইল হামলা

8

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উ

9

বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থ

10

১৯৯৬ বিশ্বকাপ কীভাবে শ্রীলঙ্কা ক্রিকেট বদলে দিয়েছিল এবং লুকা

11

রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফিরল ইরান

12

সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর মৃ

13

ব্রাজিলের বিদায়ে সতর্ক আর্জেন্টিনা, মিশরের বিপক্ষে লড়াইয়ের

14

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্র

15

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

16

হালাল খাদ্যসংস্কৃতি মানবসভ্যতার এক বিশাল সম্পদ: তথ্যমন্ত্রী

17

নারায়ণগঞ্জের যেসব এলাকায় রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

18

‘হাত নোংরা করতে প্রস্তুত’: প্যারাগুয়ে বধের পর এমবাপ্পের হুংক

19

ব্যালান টুইটার রিভিউ

20