দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে তৃণমূলের নাম-নিশান মুছে দেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

০ শেয়ার
পশ্চিমবঙ্গে তৃণমূলের নাম-নিশান মুছে দেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ছবি: ভাস্কর মুখার্জি

২০৩১ সালের হিসাব নেওয়ার হুশিয়ারির কড়া জবাব দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এ রাজ্যে তৃণমূলের নাম-নিশান থাকবে না। একই সঙ্গে আমপান দুর্নীতির সিএজি রিপোর্ট নিয়ে আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  • পশ্চিমবঙ্গে ২১ জুলাইয়ের ‘শহীদ দিবস’ সমাবেশে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘২০৩১ সালে সব হিসাব বুঝে নেওয়ার’ হুমকির কড়া জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • বিধানসভায় দেওয়া বক্তব্যে শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গে তৃণমূলের নাম-নিশান থাকবে না।
  • ” একই সঙ্গে অভিষেককে কটাক্ষ করে তিনি বলেন, “২০৩১ সালে আপনি বাইরে থাকলে তবেই তো হিসাব নেবেন!”গত মে মাসের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠনের পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তন ঘটে।

পশ্চিমবঙ্গে ২১ জুলাইয়ের ‘শহীদ দিবস’ সমাবেশে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘২০৩১ সালে সব হিসাব বুঝে নেওয়ার’ হুমকির কড়া জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দেওয়া বক্তব্যে শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গে তৃণমূলের নাম-নিশান থাকবে না। এটা আমার দায়িত্ব।” একই সঙ্গে অভিষেককে কটাক্ষ করে তিনি বলেন, “২০৩১ সালে আপনি বাইরে থাকলে তবেই তো হিসাব নেবেন!”

গত মে মাসের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠনের পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তন ঘটে। নির্বাচনে ৮০টি আসন পেয়ে তৃণমূল প্রধান বিরোধী দলের মর্যাদা পেলেও পরবর্তীতে দলটিতে তীব্র ভাঙন ধরে। ৮০ জন বিধায়কের বড় একটি অংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং লোকসভার সাংসদরা কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে নতুন দলে যোগ দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মূল তৃণমূল অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। এর মধ্যেই গত মঙ্গলবার কলকাতার দুটি আলাদা স্থান থেকে শহীদ দিবসের কর্মসূচি পালন করে তৃণমূল ও বিদ্রোহী অংশটি।

ওই সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল ভাঙানোর রাজনীতি ও মিথ্যা মামলা দিয়ে দমানো যাবে না বলে হুংকার দিয়ে বলেন, এই নতুন তৃণমূল আগামী ৪০ বছর লড়াই চালিয়ে যাবে এবং ২০৩১ সালে সব হিসাব চুকিয়ে দেওয়া হবে।

অভিষেকের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ২৫ জুলাই আমপান দুর্নীতি সংক্রান্ত ক্যাগের (CAG) ২৮টি প্রতিবেদন বিধানসভায় পেশ করা হবে। এই প্রতিবেদনের ভিত্তিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রাজ্যপালের কাছে অনুমতি চাওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। শুভেন্দু বলেন, “কেউ রেহাই পাবে না। যত দুর্নীতি হয়েছে, সব বের করে আনা হবে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশেও কড়া ভাষায় তিনি বলেন, “আপনি বেঁচে থাকতেই প্রমাণ করে দেব, আপনি প্রতিষ্ঠিত ‘চোর’।”

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সোমালিয়ায় ইসরাইলের কোনো উপস্থিতি বরদাস্ত করা হবে না

2

নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের বিস্ফোরক প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’

3

ক্যাডারভুক্ত হতে যাচ্ছেন এলজিইডির প্রকৌশলীরা,

4

France vs Iraq Prediction: ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স ও ইরাকের মহাদ্বৈরথ

5

সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যু

6

ইতিহাস গড়া কেপ ভার্দের জার্সি নির্মাতা বাংলাদেশ: বিশ্বমঞ্চে লাল-সবুজের গৌরব

7

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জুলাই

8

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

9

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন আইন পাস: জেনে নিন শাস্তির মাত্রা

10

গাজীপুরে চতুর্থ দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ