|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের বিস্ফোরক প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’

সংগৃহীত ছবি

২০০৯ সালের ‘হর্ন ওক প্লিজ’ ছবির সেটে যৌন হয়রানি ও হুমকির অভিযোগ তুলে ভারতে #MeToo আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন সাবেক মিস ইন্ডিয়া ও অভিনেত্রী তনুশ্রী দত্ত। বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর পর অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন তিনি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তনুশ্রী বলেন, ‘যে চলে গেছে, সে চলে গেছে।’

গোয়ায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান নানা পাটেকার। লখনউয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তার মৃত্যুসংবাদ পান তনুশ্রী। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, অনুষ্ঠানের আয়োজকদের প্রতি সম্মান জানিয়ে সেদিন তিনি বেশি কিছু বলতে চান না।

তবে পরে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তনুশ্রী অভিযোগ করেন, #MeToo আন্দোলনের পর তাকে বছরের পর বছর হয়রানি ও চাপের মুখে থাকতে হয়েছে। মামলা প্রত্যাহারের জন্য তাকে ঘুষের প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে রাজি হননি বলে দাবি করেন। ২০১৯ সালে পুলিশ নানা পাটেকারকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার পরও তনুশ্রীর দাবি, তাকে আদালত নির্দোষ প্রমাণ করেনি; বরং প্রভাব খাটিয়ে মামলা বন্ধ করা হয়েছিল।

তনুশ্রী আরও অভিযোগ করেন, মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের ভয় দেখানো ও অজ্ঞাতপরিচয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল। নানা পাটেকারকে ‘অহংকারী’ আখ্যা দিয়ে তিনি বলেন, সত্য কখনো বদলে যায় না। নানা পাটেকারের পুনের খামারবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের আগে তনুশ্রীর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

1

রোনালদো-জেসুসের বৈঠক, পর্তুগাল দলে কাটল অস্বস্তি

2

মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে ইরান ও কাতারের নেতাদের সঙ্গে শাহবা

3

ডলারের দুর্বলতা ও মধ্যপ্রাচ্য সংকটে দেড় মাসের মধ্যে স্বর্ণের

4

ফ্লুমিনেন্সে ফিরলেন থিয়াগো সিলভা

5

আইআরজিসি নৌবাহিনী প্রধান আলিরেজা তাংসিরি হামলায় নিহত: দাবি ই

6

সান্তোসকে হারিয়ে বড় জয় পালমেইরাসের

7

সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্ত শেষ পর্যায়ে, দ্রু

8

জার্মানির গাড়ির বাজারে চীনা ও বিদেশি নির্মাতাদের দাপট: বৈদ্য

9

ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্প

10

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হয়ে ওঠা

11

নেপালকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে এক ধাপ এগিয়ে গেল নেদারল

12

হোসেনি দালান থেকে বের হলো আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

13

টিকটকে লাইভ চলাকালে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে

14

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভাইয়ের স্ত্রীর ব্যাংক হিসাব ফ্র

15

শাওনকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাজুল ইসলামের

16

৬১ জেলায় ভেরিফিকেশনে বাদ দুই হাজারের বেশি প্রার্থী

17

গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দাবিতে ৩১ অক্টোবর ১১ দলের কুষ্টিয়া

18

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ প্রিভিউ

19

Switzerland vs Canada Prediction: ২০২৬ বিশ্বকাপে কানাডা ও সু

20