|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান

যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন লন্ডনের মেয়র স্যার সাদিক খান। এর মাধ্যমে তিনি ‘লর্ড খান অব টুটিং’ উপাধি লাভ করেছেন। উচ্চকক্ষের সদস্যপদ পাওয়ার পরও তিনি লন্ডনের স্বার্থে নিজের কাজ অব্যাহত রাখার জোরালো ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পরিবারের সদস্য ও লেবার পার্টির কয়েকজন সংসদ সদস্যের উপস্থিতিতে ঐতিহ্যবাহী এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বর্তমানে লন্ডনের মেয়র হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন সাদিক খান। যে টুটিং এলাকায় তার জন্ম এবং যেখান থেকে তিনি দীর্ঘ ১১ বছর এমপি ছিলেন, সেখানকার নামানুসারেই তাকে এই পিয়ার বা লর্ড উপাধি দেওয়া হয়েছে। রাজনীতিতে আসার পূর্বে তিনি মানবাধিকার আইন নিয়ে কাজ করতেন এবং পরবর্তীতে গর্ডন ব্রাউনের সরকারের মন্ত্রী ও পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। ২০১৬ সালে প্রথম লন্ডনের মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি বর্তমান মেয়র ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে আসীন রয়েছেন। করোনা মহামারি ও নানা সন্ত্রাসী হামলার মতো সংকটময় সময়েও তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং গত বছর তিনি ‘নাইট’ উপাধিতে ভূষিত হন।

হাউস অব লর্ডসের সদস্য পদ পাওয়াকে নিজের জীবনের অন্যতম বড় সম্মান হিসেবে দেখছেন সাদিক খান। মেয়র থাকাকালীন প্রাথমিক বিদ্যালয়ের সব শিশুর জন্য বিনামূল্যে খাবার নিশ্চিতকরণ, বায়ুদূষণ রোধ, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং তরুণদের জন্য সুযোগ সৃষ্টির মতো কাজগুলোর কথা তিনি স্মরণ করেন। নিয়মের কারণে হাউস অব লর্ডসের সদস্য হলেও তাকে লন্ডনের মেয়র পদ ছাড়তে হচ্ছে না এবং ২০২৮ সাল পর্যন্ত তিনি এই দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে পালন করতে পারবেন। তবে অতীতে তিনি হাউস অব লর্ডস প্রথা বিলুপ্তির পক্ষে অবস্থান নিলেও বর্তমানে নিজেই এই পদে যুক্ত হওয়ায় রাজনৈতিক মহলে সমালোচনার মুখ পড়েছেন। তা সত্ত্বেও ব্রিটিশ রাজনীতিতে নিজের অবস্থান ও প্রভাব সুসংহত করার ক্ষেত্রে এই উপাধি তাকে এক নতুন সুযোগ করে দিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদ: মেধা তালিকা প্রকাশে বাধা নেই, পূর

1

বিদ্যুৎমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য: এমপি আমির হামজার

2

জুলাই গণঅভ্যুত্থানে উসকানি: ফেরদৌস-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট

3

সরকার পতনের রাজনীতি জামায়াত করে না: সেলিম উদ্দিন

4

যৌতুক না পেয়ে স্ত্রীকে গরম পানিতে পুড়িয়ে হত্যা: ২০ বছর পর

5

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন আইন পাস: জেনে নিন শাস্তির

6

বিশ্বকাপের পারফরম্যান্সের স্বীকৃতি: গোলরক্ষক ভোজিনিয়ার নামে

7

গোল্ডেন বুট জয়ের সুযোগ মেসির সামনে: ফাইনালে চাই বিশেষ কিছু

8

দশ বছর পর নতুন লোগো ও ডিজাইনে ইনস্টাগ্রাম | Instagram Wordma

9

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদ চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান,

10

অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

11

দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়ার শঙ্কা, সিলেটে কুশিয়ারার পানি ব

12

এসআই আলতাফ হত্যা: ১৫ আসামিকে ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

13

জুলাই-আগস্ট আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধ

14

নিয়মিত খেলার আশায় ম্যানসিটি ছেড়ে পর্তুগিজ ক্লাব বেনফিকায় এচে

15

জাহেদ উর রহমান ইস্যু নিয়ে ভারতের প্রতিক্রিয়া

16

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী সাদ

17

চীন থেকে এলএনজি টার্মিনাল আনতে বেশি খরচও মেনে নিতে হবে

18

বিশ্বকাপ ফাইনালে ১১টি ঐতিহাসিক রেকর্ডের সামনে লিওনেল মেসি!

19

ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা

20