দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি সংকটে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রাশিয়ার

০ শেয়ার
হরমুজ প্রণালি সংকটে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রাশিয়ার

হরমুজ প্রণালির পরিস্থিতির উন্নতি না হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজ্যান্ডার নোভাক।

সংক্ষেপে মূল তথ্য
  • কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালির চলমান সংকটের দ্রুগ সমাধান ও পরিস্থিতির উন্নতি না হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও আকাশচুম্বী হতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া।
  • দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজ্যান্ডার নোভাক রাশিয়ার জনপ্রিয় রাজনৈতিক টক শো ‘সোলোভিয়েভ লাইভে’ অংশ নিয়ে বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরে এই সতর্কবার্তা দিয়েছেন।
  • রাশিয়ার উপপ্রধানমন্ত্রী জানান, বিশ্ববাজারে বর্তমানে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের বিশাল ঘাটতি রয়েছে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালির চলমান সংকটের দ্রুগ সমাধান ও পরিস্থিতির উন্নতি না হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও আকাশচুম্বী হতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজ্যান্ডার নোভাক রাশিয়ার জনপ্রিয় রাজনৈতিক টক শো ‘সোলোভিয়েভ লাইভে’ অংশ নিয়ে বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরে এই সতর্কবার্তা দিয়েছেন।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী জানান, বিশ্ববাজারে বর্তমানে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের বিশাল ঘাটতি রয়েছে। হরমুজ প্রণালির মতো প্রধান নৌপথে চলাচলের বাধা দূর না হলে কিংবা পরিস্থিতির সার্বিক উন্নতি না ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কেবল বর্তমানের উচ্চ পর্যায়েই থাকবে না, বরং তা আগের সব রেকর্ড ছাড়িয়ে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে যদি আবারও আগের মতো স্বাভাবিক নিয়মে সরবরাহ প্রক্রিয়া শুরু হয়, তবে বাজার স্থিতিশীল হতে অন্তত এক থেকে দেড় বছর সময় লেগে যেতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

আলেকজ্যান্ডার নোভাক আরও সতর্ক করে বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের কৃত্রিম অস্থিরতা বা ঘাটতি দূর করে বাজারকে স্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন দেশের হাতে যে জরুরি তেলের কৌশলগত মজুত ছিল, তা ব্যবহারের সক্ষমতা ইতোমধ্যেই শেষ হয়ে আসছে। ফলে ঘাটতি মেটাতে কেবল নিয়মিত সরবরাহের ওপরই নির্ভর করতে হচ্ছে বিশ্বকে।

ঐতিহাসিক ও রাজনৈতিক এক পটপরিবর্তনের ইঙ্গিত দিয়ে ওই অনুষ্ঠানে রুশ উপপ্রধানমন্ত্রী জানান, রাশিয়ার তেল বহনকারী প্রথম ট্যাঙ্কারটি একটি রুশ বন্দর থেকে সরাসরি বিশ্ববাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সাথে এক বিষেশ চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন, যার আওতায় রাশিয়া এখন থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে সরাসরি জ্বালানি তেল সরবরাহ করার সুযোগ পাচ্ছে।

তবে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পাদিত এই চুক্তিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ মার্কিন রাজনীতির ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় শিবিরের প্রবীণ আইনপ্রণেতারা এই সমঝোতার তীব্র বিরোধিতা করেছেন। তাঁদের অভিযোগ ও সতর্কবার্তা হলো, তেলের এই বড় বাণিজ্য থেকে রাশিয়া যে বিপুল অর্থ আয় করবে, তা ইউক্রেন যুদ্ধে তাদের সামরিক শক্তি ও সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী করতে সরাসরি সহায়তা জোগাবে।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মধ্যপ্রাচ্যে এআই বিপ্লব: সৌদিতে ডেটা-সেন্টার জায়ান্ট কিউএসটি’র বিশাল চুক্তি

2

কষ্টার্জিত জয়, তবে ঐতিহাসিক অর্জন: সেমিফাইনাল নিয়ে স্কালোনি

3

জুলাই গণঅভ্যুত্থানের আসল নায়কেরা আজ উপেক্ষিত: ছাত্রনেতা নাহিদের বুকফাটা আক্ষেপ

4

ময়মনসিংহে জুলাই শহীদ ‘সাগর চত্বরে’ অগ্নিসংযোগ

5

রেফারিং নিয়ে উত্তপ্ত ম্যাচে হোসাম হাসানের বিতর্কিত আচরণ

6

ঢাকার কাছাকাছি ঘনঘন ভূমিকম্প: স্বাভাবিক প্রক্রিয়া নাকি বড় বিপদের পূর্বাভাস?

7

চরম আকর্ষণে রাতের আকাশ: শুরু হয়েছে পার্সিড উল্কাবৃষ্টির চরম মুহূর্ত

8

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা

9

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত: নতুন লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি

10

হিমবাহ ধসে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক