দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জুলাই শহীদ ‘সাগর চত্বরে’ অগ্নিসংযোগ

০ শেয়ার
ময়মনসিংহে জুলাই শহীদ ‘সাগর চত্বরে’ অগ্নিসংযোগ

ময়মনসিংহ শহরের সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ অতর্কিত অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।

সংক্ষেপে মূল তথ্য
  • ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
  • স্মৃতিফলকে এই অগ্নিকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে অনশন শুরু করেছেন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক শীর্ষ নেতারা।
  • সোমবার (৯ নভেম্বর) বেলা তিনটায় প্রাপ্ত সর্বশেষ খবরে জানা যায়, সাগর চত্বরের সামনে খোলা আকাশের নিচে এই অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে।


ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। স্মৃতিফলকে এই অগ্নিকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে অনশন শুরু করেছেন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক শীর্ষ নেতারা।

সোমবার (৯ নভেম্বর) বেলা তিনটায় প্রাপ্ত সর্বশেষ খবরে জানা যায়, সাগর চত্বরের সামনে খোলা আকাশের নিচে এই অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। এর আগে রোববার (৮ নভেম্বর) রাত ১টার পর কালীতলা ও আশপাশের এলাকায় দীপাবলি উৎসব চলাকালে অন্ধকারের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা শহীদ সাগরের স্মরণে নির্মিত স্মৃতিফলকটিতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে স্টিলের তৈরি স্মৃতিফলকটির অবয়ব পুড়ে পুরোপুরি বিবর্ণ হয়ে গেছে।

অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ার পরপরই ঘটনার প্রতিবাদে সাগর চত্বরে অবস্থান নেন ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্য সচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।

অনশনরত ছাত্রনেতা আলী হোসেন ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যেসকল চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী এখনো ময়মনসিংহে রয়ে গেছে, তারাই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনা প্রমাণ করে যে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা এখনো হুমকির মুখে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের আন্দোলন ও অনশন কর্মসূচি চলবে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, রোববার রাতে কে বা কারা সাগর চত্বরের স্মৃতিফলকে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ময়মনসিংহ শহরের সিকেঘোষ রোড এলাকায় সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন রেদোয়ান হোসেন সাগর। পরবর্তীতে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাঁর আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ নামকরণ করে এবং সেখানে তাঁর ছবি সংবলিত স্টিলের একটি স্মৃতিফলক স্থাপন করে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ট্রাম্পের ‘ভেঙে ফেলার রাজনীতি’! মিত্রদের অন্ধকারে রেখে শুরু ইরান যুদ্ধ

2

ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিখোঁজ কলেজ শিক্ষার্থীর লাশ ৩ দিন পর উদ্ধার

3

ভারত আমাদের বন্ধু, ইসরায়েলের পাশে ১৪০ কোটি মানুষ: বেনিয়ামিন নেতানিয়াহু

4

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৪

5

জাকির নায়েকের কাছ থেকে ‘কিসওয়াতুল কাবা’ উপহার পেলেন আজহারী

6

ঐতিহাসিক বোলিং স্পেলে ৫ উইকেট নিলেন জাস্টিন গ্রিভস

7

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা ও প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

8

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু: নামিবিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে নেপাল

9

ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৪

10

জাতি-ধর্ম-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার পাশে রয়েছে সরকার: ডা. জাহিদ হোসেন