দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ৭ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার

০ শেয়ার
ময়মনসিংহে ৭ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার

ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশায় বাসচাপায় একই পরিবারের চারজনসহ ৭ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংক্ষেপে মূল তথ্য
  • ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় বাসচাপা দিয়ে ৭ যাত্রী নিহতের ঘটনার মূল আসামি ও বাসচালক ইকবাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
  • বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
  • এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।


ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় বাসচাপা দিয়ে ৭ যাত্রী নিহতের ঘটনার মূল আসামি ও বাসচালক ইকবাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন গাজীপুর সদর উপজেলার পালের পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর দুপুরে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় একটি দ্রুতগতির বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে চালকসহ ৭ জন নিহত হন। এ ঘটনায় জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের বাসিন্দা মো. মোবারক আলী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মর্মান্তিক দুর্ঘটনায় মোবারক আলী তাঁর মা, ভাই, ভাতিজি ও নাতিকে হারান।

নিহতরা হলেন,জামালপুর সদরের দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তাঁর ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার শিশুপুত্র মিনান (৫)। নিহত বাকি তিনজন হলেন একই জেলার বীর গোবিন্দপুর গ্রামের সিএনজি চালক সুজন আলী (৪৪), বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তাঁর স্ত্রী মমতা বেগম (৩৯)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাসচালককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

লাহোর কালান্দার্স নিরাপত্তা লঙ্ঘন ২০২৬ | শাহীন আফ্রিদি জরিমানা আপডেট

2

কাল শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাবেন যেভাবে

3

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হলেন এমপি ফজলুর রহমান

4

দক্ষিণ আফ্রিকায় গণগুলিবর্ষণ, নিহত ১২

5

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী

6

আসছে নতুন Sony Xperia 10 VIII: লঞ্চের আগে জেনে নিন সম্ভাব্য ফিচার

7

ককরোচ পার্টির ‘চলো সংসদ’ মিছিলে পুলিশের লাঠিচার্জ, উত্তাল দিল্লি

8

মিরপুরে জনজীবন স্থবির: টানা বর্ষণে হাঁটুপানিতে ডুবল রাস্তাঘাট

9

আংশিক চালু হলো মহেশখালীর এলএনজি টার্মিনাল, রাতেই গ্যাস সরবরাহ বাড়ার আশা

10

টেক্সাস বনাম টেনেসি সহ শীর্ষ ১০ রোমাঞ্চকর ম্যাচ