দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার উড়ে গেল আসামে

০ শেয়ার
মৌলভীবাজার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার উড়ে গেল আসামে

মৌলভীবাজার জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওড়ানো ব্যানারসংবলিত বেলুন সীমান্ত পেরিয়ে ভারতের আসাম রাজ্যে গিয়ে পড়েছে। স্থানীয় এক কিশোর বেলুনগুলো উদ্ধার করার পর বিষয়টি ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • বাংলাদেশ থেকে ওড়ানো জাতীয়তাবাদী যুবদলের একটি প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার উড়ে গিয়ে ভারতের আসাম রাজ্যে পড়ার ঘটনায় সীমান্ত অঞ্চলে বিস্ময় ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
  • স্থানীয় পুলিশ বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে।
  • ঘটনার বিবরণে জানা যায়, ভারতের আসামের দরং জেলার ঢালপুর পুলিশ ফাঁড়ির আওতাধীন লেতেকুজান গ্রামে স্থানীয় এক কিশোর সকালে পাশের মাঠে গরু চরাতে গিয়ে বেলুনগুলো দেখতে পায়।


বাংলাদেশ থেকে ওড়ানো জাতীয়তাবাদী যুবদলের একটি প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার উড়ে গিয়ে ভারতের আসাম রাজ্যে পড়ার ঘটনায় সীমান্ত অঞ্চলে বিস্ময় ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, ভারতের আসামের দরং জেলার ঢালপুর পুলিশ ফাঁড়ির আওতাধীন লেতেকুজান গ্রামে স্থানীয় এক কিশোর সকালে পাশের মাঠে গরু চরাতে গিয়ে বেলুনগুলো দেখতে পায়। পরবর্তীতে বেলুনগুলো একটি বাঁধের কাছে নেমে এলে ওই কিশোর সেগুলোকে বাড়ি নিয়ে যায়। ব্যানারটি নজর কাড়লে গ্রামবাসীর মাধ্যমে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লেতেকুজান গ্রাম থেকে ব্যানারসংবলিত বেলুনগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

ফ্লেক্সে ছাপানো ব্যানারটিতে জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা লেখা ছিল। এতে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি মুদ্রিত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে দলীয় ব্যানারসংবলিত বিশাল আকারের বেলুন ওড়ানো হয়েছিল। বাতাস ও ভৌগোলিক অবস্থানের কারণে সেই বেলুনগুলোর একটি উড়ে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে পড়ে।

ঢালপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, বেলুনগুলো ঠিক কোন স্থান থেকে বাতাসে ভেসে এসেছে এবং কীভাবে এ গ্রামে পৌঁছাল, তা নিশ্চিত হতে তারা বিষয়টি খতিয়ে দেখছেন। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মধ্যে বেশ আলোড়ন তৈরি হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নরওয়ের বিপক্ষে নেইমার কি একাদশে? কী বললেন আনচেলত্তি?

2

ভিএআরের ভুলে আর্জেন্টিনার সুবিধা পাওয়া প্রসঙ্গে ফিফার সাফাই

3

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত সহস্রাধিক

4

ঢাকায় কবরস্থানের সংকট, বড় পরিসরে নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগ ডিএনসিসির

5

ইসলামী ব্যাংকের সংকট ও বাংলাদেশ ব্যাংক

6

মেসির বিশ্বরেকর্ডের দিনে জর্ডানকে হারিয়ে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

7

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, অধিনায়ক লিটন দাস

8

কেন বাংলাদেশ আন্তর্জাতিক অনলাইন স্ক্যামারদের লক্ষ্যবস্তু হচ্ছে?

9

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা ও রাডার ক্ষতিগ্রস্ত: ইরান যুদ্ধে যোগ দিল হুথি

10

মানবসম্পদ উন্নয়ন ও বিনিয়োগে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান