দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সিভিল, প্রজেক্ট বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার’ অথবা ‘সিনিয়র সার্ভেয়ার’ পদে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উপযুক্ত এবং আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় মাসিক বেতনের পাশাপাশি কোম্পানির বিদ্যমান নীতিমালা অনুযায়ী নানা বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর সিভিল ও স্ট্রাকচারাল ড্রয়িং এবং নকশা সঠিকভাবে পড়া ও তা বোঝার ক্ষেত্রে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। নিয়োগপ্রাপ্ত কর্মীদের কর্মস্থল হবে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ (সোনারগাঁও), বগুড়া, খুলনা কিংবা ময়মনসিংহ জেলার প্রজেক্ট লোকেশনগুলোতে।
গত ৮ অক্টোবর ২০২৬ তারিখ থেকেই এই পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত মেঘনা গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ধারিত অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
মন্তব্য করুন