|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিবিরের সাথী-সদস্য হলেই জান্নাতের টিকিট পাওয়া যায় না: নুরুল ইসলাম সাদ্দাম

শিবিরের কর্মী বা সাথী হলেই জান্নাতের টিকিট মেলে না: নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শুধুমাত্র সংগঠনের কর্মী বা সাথী-সদস্য হলেই স্বয়ংক্রিয়ভাবে জান্নাতের টিকিট পাওয়া যায় না, বরং নিজ নিজ দায়িত্ব ও সৎ কাজের মাধ্যমেই তা অর্জন করতে হয়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যশোর শহর শাখা ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সমাবেশে নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, জাহেলি আঁধার পেরিয়ে আজ দেশ এক নতুন দিন বদলের বাঁকে এসে পৌঁছেছে। দেশের তরুণ সমাজকে তাদের মেধা, চরিত্র ও নৈতিক সততার মাধ্যমে নতুন আজাদির ডাকে সাড়া দিতে হবে। একটি স্বনির্ভর, ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে এবং শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, কেন্দ্রীয় স্কুল সম্পাদক ও যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক ডা. জাহেদ আহম্মেদ এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন যশোর জেলা পশ্চিমের সভাপতি ইসমাঈল হোসেন, যশোর জেলা পূর্বের সভাপতি মিজানুর রহমান, মাগুরা জেলা সভাপতি জুবায়ের ও নড়াইল জেলা সভাপতি তাজ মোহাম্মদ। সমাবেশে বক্তারা উপস্থিত কর্মীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার তাগিদ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে লঞ্চ হলো ভিভো টি৫ই, দাম ১৩,৯৯৯ রুপি এবং ৫০০০ এমএএইচ ব্

1

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

2

খামেনির জানাজায় সবাইকে শেষ করার সুযোগ ছিল, কিন্তু আলোচনা চে

3

সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডিশনাল আইজিপি ব

4

এমবাপ্পেকে ঠেকাতে ইরাক কোচের অদ্ভুত পরিকল্পনা

5

মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে ইরান ও কাতারের নেতাদের সঙ্গে শাহবা

6

শেয়ার করার ঝামেলা নেই! নতুন একক সাইজের পিৎজা নিয়ে আসছে ডমিনো

7

বঙ্গোপসাগরে লঘুচাপ: নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা, বাড়বে বৃষ্টি

8

চীনে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’: ৬ লাখের বেশি মানুষকে সরিয়ে নেও

9

শেখ হাসিনার ভার্চুয়াল ঠিকানা নিয়ে ভারতের দূরত্ব বজায় রাখা

10

টুলুকার বিপক্ষে বদলার লড়াইয়ে সন হিউং-মিন: এলএফসি-র বিশেষ মিশ

11

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও জিম্বাবুয়ে টেস্টের দল ঘোষ

12

দেশে স্বর্ণের দাম কমলো

13

জর্ডানের বিপক্ষে মেসিদের ম্যাচে বিতর্কিত রেফারি

14

ভারতে জেন জি বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরবর্তীত

15

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বড় হার

16

আপনি কি খুব রোগা? তবুও হতে পারে উচ্চ কোলেস্টেরল, সতর্ক করলেন

17

খুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ,

18

কোপা দো ব্রাজিল: ফোর্তালেজার বিপক্ষে মাঠে নামছে লিগ লিডার পা

19

নোয়াখালীতে নারীকে পেটালেন যুবদল নেতা

20