দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেঙ্গালুরুতে ডুপ্লেক্স বাড়ি থেকে এক বছর বয়সি কঙ্কাল উদ্ধার, মৃত্যুর খবর জানত না কেউ

০ শেয়ার
বেঙ্গালুরুতে ডুপ্লেক্স বাড়ি থেকে এক বছর বয়সি কঙ্কাল উদ্ধার, মৃত্যুর খবর জানত না কেউ
বাগালাগুন্টের হাভানুর লে-আউট এলাকায় এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

স্বামী ও একমাত্র ছেলের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়া দক্ষিণীর কঙ্কাল প্রায় এক বছর ধরে ঘরের ভেতর পড়ে থাকলেও কেউ তা জানত না। এনডিটিভির প্রতিবেদন।

সংক্ষেপে মূল তথ্য
  • ভারতের বেঙ্গালুরুর বাগালাগুন্টে এলাকার একটি ডুপ্লেক্স বাড়ির ভেতর থেকে ৫২ বছর বয়সি এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
  • ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
  • বাগালাগুন্টের হাভানুর লে-আউট এলাকার ওই বাড়িটিতে দক্ষিণী নামের ওই নারী একাই বসবাস করতেন।

ভারতের বেঙ্গালুরুর বাগালাগুন্টে এলাকার একটি ডুপ্লেক্স বাড়ির ভেতর থেকে ৫২ বছর বয়সি এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। বাগালাগুন্টের হাভানুর লে-আউট এলাকার ওই বাড়িটিতে দক্ষিণী নামের ওই নারী একাই বসবাস করতেন। পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় এক বছর আগেই তার মৃত্যু হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় ধরে তার মরদেহ ঘরের ভেতরে পড়ে থাকলেও প্রতিবেশেী বা পরিচিত কারও নজরে আসেনি।

জানা গেছে, দক্ষিণী দীর্ঘদিন ধরে তীব্র বিষণ্ণতায় ভুগছিলেন। প্রায় ১০ বছর আগে তার স্বামী উমেশ মারা যান এবং পরবর্তীতে তার একমাত্র ছেলেও ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলে তিনি মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েন। এমনকি দীর্ঘ এই সময়ের মধ্যে তার মেয়ে ও জামাইও খোঁজ নিতে বা বাড়িটিতে আসেননি। খবর পেয়ে বাগালাগুন্টে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পরিদর্শন করে এবং কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর সঠিক কারণ ও এর পেছনের পরিস্থিতি উদঘাটনে বর্তমানে বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নাটোরের মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাক বিস্ফোরণ

2

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি

3

অর্থনীতিবিষয়ক সাংবাদিক ফারুক মেহেদীর নতুন প্রামাণ্যচিত্র ‘শান্তির অগ্রদূত’

4

সিরাজগঞ্জে সিএনজির এক্সেল ভেঙে বাসের সঙ্গে সংঘর্ষ, কলেজছাত্রী নিহত

5

জেদ্দায় ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু

6

৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার, চাল কেনা হবে সাড়ে ৫ লাখ টন

7

অভিষেকের ৩৮ বলে ১১৩ রানের টর্নেডো ইনিংস

8

সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়াতে সরকারের ওপর ব্যবসায়ীদের চাপ

9

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন

10

ট্রফি বিতর্কে ভারতের আচরণ নিয়ে ‘কটাক্ষ’ ইউসুফের