|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

ছবি: সংগৃৃহীত

ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি বহুতল ভবনে অবস্থিত কোচিং সেন্টারে সোমবার (২২ জুন) বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভবনের ভেতরে থাকা অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ আটকা পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচাতে অনেকেই ভবনের প্রথম তলা থেকে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করছেন।

ব্যস্ত বাণিজ্যিক এলাকার ওই ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি একটি পোষা প্রাণীর দোকানসহ আরও বেশ কিছু দোকানপাট ছিল। ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিনির্বাপণ শেষে উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১৪টি মরদেহ উদ্ধার করেন।

এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রতিটি পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। কী থেকে আগুনের সূত্রপাত হলো, তা নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক টিম কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন আবু হানি

1

রেফারি নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করছে গণমাধ্যম: লিসান্দ্রো মার

2

বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী

3

পার্ক স্ট্রিটে গৃহহীন শিশুর জন্য দুধ গরম করায় মন্ত্রীর ধমক ন

4

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে ৫০ পদে চাকরির সুযোগ: বেতন ৪১ হাজার

5

জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে

6

মীর মোস্তাফিজুর রহমানের হার্ট সার্জারি সফল ২০২৬ | মুগ্ধের পি

7

সারাদেশে ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬০

8

খুবিতে ইয়ুথ এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড স্টার্টআপ ২০২৬ | এসএমই

9

দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী আমিরাত প্রবাসী বাংলা

10

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৫৭

11

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রাতে আবেগে ভাসল

12

১৮ জুলাই ঢাকায় আজ কী কী কর্মসূচি রয়েছে? জেনে নিন বিস্তারিত

13

আয়কর রিটার্নে দিতে হবে জীবনযাত্রার বিস্তারিত খরচের তথ্য

14

জাতিসংঘে শামা ওবায়েদ: গণতান্ত্রিক ও টেকসই উন্নয়নের অঙ্গীকার

15

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

16

টঙ্গীতে চাঁদা দাবির ঘটনায় যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামল

17

বিশ্বকাপ ফাইনালে মারামারির জেরে ৯ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে ল

18

জয়নুল আবদীন ফারুক সংসদ বক্তব্য ২০২৬ | জুলাই-আগস্ট চেতনা ও ব

19

পর্নোগ্রাফি প্রতিষ্ঠানে অর্থায়নের জন্য এপস্টেইনকে অনুরোধ কর

20