|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুবাই কারাগার থেকে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: দুদক

সংযুক্ত আরব আমিরাতের (ইউএইচ) কারাগারে প্রায় দেড় মাস ধরে আটক থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে দেশটির সরকার নীতিগতভাবে সম্মতি দিয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশ সদর দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর থেকেই দুবাই পুলিশের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা হচ্ছে। মামলার প্রাথমিক নথিপত্র পর্যালোচনার পর দুবাই পুলিশ প্রত্যর্পণের বিষয়ে আরও কিছু তথ্য-উপাত্ত ও নথিপত্র চেয়েছে। বর্তমানে সেসব নথি প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোলের মাধ্যমে তা দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরালো করা হলে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে এ ক্ষেত্রে অপরাধের প্রমাণ, দুই দেশের আইনের সামঞ্জস্যতা এবং আদালতের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুপ্রিম কোর্টের আইনজীবী ওলোরা আফরিন জানান, এসব আইনি প্রক্রিয়া মেনেই আমিরাতের আদালত পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও পাসপোর্ট জালিয়াতিসহ বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে ছয়টির বেশি মামলা চলমান রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও তার বিরুদ্ধে তদন্ত চলছে। ২০২৪ সালে দুর্নীতির অভিযোগ ওঠার পর দেশ ছেড়ে দুবাই চলে যাওয়া এই সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরে রেড নোটিশ জারি করা হয় এবং গত ১২ জুন দুবাইয়ের একটি শপিংমল থেকে স্থানীয় পুলিশ তাকে আটক করে। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১৪৪ পৃষ্ঠার প্রাথমিক নথি পাঠানো হলেও, এখন প্রত্যর্পণ প্রক্রিয়া চূড়ান্ত করতে বাকি তথ্যগুলো পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমার ছুঁইছুঁই

1

নরসিংদীর পলাশে ভুয়া সিভিল কোর্ট কমিশনার আটক: দলিল রেজিস্ট্রি

2

অসহায় বৃদ্ধা জয়গুনের পাশে প্রতিমন্ত্রী টুকু

3

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা.

4

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত

5

তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সংসদে সরকারি দলের সভা

6

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্

7

সাইবার হামলার শিকার ইরানের ৪ ব্যাংক

8

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে গাজায় স্পেনের পক্ষে আবেগ ও সমর্থন

9

পেনাল্টির জাদুতে বেলজিয়ামের নাটকীয় জয়: সেনেগালের স্বপ্নভঙ

10

ইউএস ওপেনের সেমিফাইনালে টিয়াফো, হৃদয়বিদারক হারে কেঁদে ফেললেন

11

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের ধারাবাহিক হামলা, ব্

12

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদে

13

হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংসের দাবি ইসরাইল

14

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

15

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন: শীর্ষে ফিরল ফ্রান্স, পিছ

16

দেশে মোট ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ, তিন মাসে নতুন

17

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক চুক্তির অনুমোদন দিলেন মার্কিন

18

রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪৮৩

19

মুক্তি পেল ‘আওয়ারাপন ২’ টিজার: ফিরছেন সেই চিরচেনা ইমরান হাশম

20