দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে নাশকতার মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা রতন চৌধুরী গ্রেপ্তার

০ শেয়ার
জয়পুরহাটে নাশকতার মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা রতন চৌধুরী গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মামুদপুর ইউনিয়নের আহ্বায়ক এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংক্ষেপে মূল তথ্য
  • জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
  • গ্রেপ্তারকৃত এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরী উপজেলার সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে এবং তিনি মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।


জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরী উপজেলার সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে এবং তিনি মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর ক্ষেতলাল থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হলেন রতন চৌধুরী। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গোপন নাশকতার পরিকল্পনা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (১৬ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃত রতন চৌধুরীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে একই মামলার প্রধান আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসান সনিকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সোনম কাপুরের দ্বিতীয় সন্তান জন্ম ২০২৬ | বায়ু কাপুর আহুজার ভাই

2

সুকুক বন্ডে সাধারণ মানুষের জন্য ১০ শতাংশ বরাদ্দ

3

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ওড়াল রিয়েল মাদ্রিদ

4

হঠাৎ কেন উত্তর কোরিয়া সফরে শি জিনপিং? কিম জং উনের সঙ্গে বৈঠকের আড়ালে যে ভূ-রাজনৈতিক চাল চালছে বেইজিং

5

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪ শতাংশ বেড়ে ২১৯ কোটি টাকা

6

ইয়েমেনের আল-জাওফে হুথিদের সামরিক ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা

7

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ বৈঠক: ইতিবাচক অগ্রগতির খবর দিল পাকিস্তান

8

বাংলাদেশে সোনার দাম ১ এপ্রিল ২০২৬ | বাজুস নতুন স্বর্ণের মূল্য তালিকা

9

শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

10

দীর্ঘ দুই মাস পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু