দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

০ শেয়ার
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

রাজধানীর উত্তরখানের তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত তাহসিফের বাবার করা হত্যা মামলায় তার জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার করেছে পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানীর উত্তরখানের তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (৩০) মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
  • ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে শুক্রবার (৩০ অক্টোবর) উত্তরখান থানায় মামলাটি করেন তার বাবা কে এম জসিম উদ্দিন করিম।
  • মামলা রুজুর পর তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।


রাজধানীর উত্তরখানের তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (৩০) মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে শুক্রবার (৩০ অক্টোবর) উত্তরখান থানায় মামলাটি করেন তার বাবা কে এম জসিম উদ্দিন করিম। মামলা রুজুর পর তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও নিহতের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যার পর বন্ধু শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ সৌরি। রাত গভীর হলেও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। এ সময় তার মা একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করলে তাহসিফ দ্রুত বাসায় ফিরছেন বলে জানান। রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে তাহসিফের মোবাইল নম্বর থেকে তার মায়ের মেসেঞ্জারে একটি ভয়েস মেসেজ আসে, যেখানে তিনি বলেন, ‘রওনা দিচ্ছি, আসিতেছি।’ এটিই ছিল পরিবারের সঙ্গে তার সর্বশেষ যোগাযোগ।

পরদিন ২৮ অক্টোবর (বুধবার) উত্তরখানের তুরাগ নদ থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

ছেলের এই রহস্যজনক মৃত্যু দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাবা জসিম উদ্দিন করিম। এজাহারে তিনি তাহসিফের বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে নদ থেকে মরদেহ উদ্ধারের সব বিবরণ উল্লেখ করেছেন এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান শনিবার (৩১ অক্টোবর) জানান, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে উত্তরখান থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।

এদিকে, নৌ পুলিশের তুরাগ ফাঁড়ির ডিউটি অফিসার এসআই মোস্তাফিজ নিশ্চিত করেছেন যে, মামলা দায়েরের পরই উত্তরখান থানা পুলিশ তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার দেখিয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

জাপানি ফাঁদ ও আনচেলত্তির জাদুকরী কৌশল: যেভাবে জয় পেল ব্রাজিল

2

গ্লাসগোর দেয়াল, নদী আর স্টেডিয়ামের মাঝে কমনওয়েলথ গেমসের নতুন ইতিহাস

3

বুয়েটের ৩টি বিভাগে ৫ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ১৭ আগস্ট

4

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হতাহত, ইরানের কড়া হুঁশিয়ারি

5

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৫১ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি | আবেদনের শেষ সময় ২১ জুলাই

6

ঝুম বৃষ্টি আর গরম খিচুড়ির জমজমাট আয়োজন: বাঙালির বর্ষার দিনের স্বাদের গল্প

7

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে হ্যারি কেইন, লড়াইয়ে এমবাপে-ইয়ামালরা

8

শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর

9

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

10

রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই মুখ খুললেন রণবীর কাপুর