শাওমি বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে নতুন রেডমি ১৭। ৬.৯ ইঞ্চি ডিসপ্লে, হেলিও জি৯১ প্রসেসর ও এর দামসহ যাবতীয় বিস্তারিত জেনে নিন।
প্রযুক্তি জায়ান্ট শাওমি বাংলাদেশ তাদের নতুন স্মার্টফোন ‘রেডমি ১৭’ আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে লঞ্চ করেছে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে এই নতুন ডিভাইসে রয়েছে বিশাল ৭,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট টার্বো চার্জিং সমর্থন করে এবং মাত্র ৪৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম। ফোনটির স্থায়িত্ব ও প্রিমিয়াম লুক বজায় রাখতে সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং ডাইনামিক আরজিবি লাইট ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ একটি বড় ৬.৯ ইঞ্চির ডিসপ্লে এবং ধুলা ও পানির ছাঁট থেকে সুরক্ষার জন্য আইপি৬৪ রেটিং।
শক্তিশালী পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১-আল্ট্রা প্রসেসর এবং শাওমির নিজস্ব হাইপারওএস ৩, যা আগামী চার বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা সিস্টেম। রেডমি ১৭ ফোনটি ওক গ্রিন, ডিপ ব্লু এবং ব্ল্যাক এই তিনটি আকর্ষণীয় রঙে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর ৪ জিবি ও ১২৮ জিবি সংস্করণের দাম ২২,৯৯৯ টাকা এবং ৬ জিবি ও ১২৮ জিবি সংস্করণের দাম ২৪,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে (ভ্যাট প্রযোজ্য)।