|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরের উপকূলীয় জনপদে ধারণকৃত ‘ইত্যাদি’র নতুন পর্ব প্রচারিত হবে ৩১ জুলাই

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের নতুন পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে নদীঘেরা উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরকে। এই জেলার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে লক্ষ্মীপুর জেলা সদরে অবস্থিত শতবর্ষপ্রাচীন দালাল বাজার জমিদারের স্মৃতিবহনকারী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছিল নান্দনিক মঞ্চ। আগামী ৩১ জুলাই রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জমকালো এই পর্বটি প্রচারিত হবে। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত।

এবারের পর্বে লক্ষ্মীপুরকে কেন্দ্র করে বেশ কিছু আকর্ষণীয় পরিবেশনা থাকছে, যার মধ্যে দুটি বিশেষ গান অন্যতম। এই গানে কণ্ঠ দিয়েছেন স্থানীয় শিল্পী তানজিনা রুমা এবং ফেনীর কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গীতিকার কবির বকুলের কথায় গানটির সুর করেছেন আকাশ মাহমুদ। এছাড়াও প্রতিবারের মতো এবারও থাকছে জেলা পরিচিতিমূলক একটি নাচ ও গান। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে এবং এস কে জাহিদের কোরিওগ্রাফিতে স্থানীয় নৃত্যশিল্পীরা এই পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানে নির্বাচিত দর্শকরা লক্ষ্মীপুরের কৃতি সন্তান ও প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব দিলারা জামানের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী এবং লক্ষ্মীপুরেরই সন্তান নিশাত মজুমদারের একটি বিশেষ সাক্ষাৎকার। ঐতিহাসিক সেই এভারেস্ট জয়ের অভিযাত্রায় নিশাত মজুমদার ও আরেক বিজয়ী এম এ মুহিতের হাতে শোভা পেয়েছিল ‘ইত্যাদি’ লেখা একটি বিশেষ প্ল্যাকার্ড। এছাড়া এবারের বিদেশি পর্বে দেখানো হবে প্রথম বিশ্বযুদ্ধফেরত সৈনিকদের তৈরি বিশ্বের অন্যতম জনপ্রিয় ও চোখধাঁধানো উপকূলীয় পথ এবং বিশ্বের দীর্ঘতম যুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘গ্রেট ওশান রোড’। বরাবরের মতো নিয়মিত আয়োজন হিসেবে থাকছে চিঠিপত্র পর্ব এবং বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর আকর্ষণীয় সব নাট্যাংশ। ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত এই জনপ্রিয় অনুষ্ঠানটি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা যুদ্ধবিরতি: ট্রাম্পের ১৫ দফার রোডম্যাপ প্রকাশ ‘বোর্ড অব

1

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত আজ? দেশের বাজারে স্বর্ণের নতুন দা

2

মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পাকিস্তান,

3

এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম!

4

জর্ডানের মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা: দুই যুদ্ধবিমান ধ্ব

5

খালি পায়ে খেলা ছেলেটিই মেক্সিকোর বিশ্বকাপ নায়ক

6

গান্ধী জয়ন্তীতে শুরু হতে পারে আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ, জানা

7

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু: নামিবিয়ার কাছে ৮ উইকেটে

8

ইউএই লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ভিত্তিহীন বলল ইরা

9

ট্রাফিক আইন লঙ্ঘন: রাজধানীতে একদিনে ১৮১৮ মামলা করল ডিএমপি

10

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে ভা

11

কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা লাইভ ম্যাচ প্রেডিকশন ও এক

12

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসনের আহ্বান সেনাপ্রধানের

13

৩০ বছর পর ধামরাইয়ের বেদে পল্লীতে ডিসি ফরিদা খানম

14

দল হিসেবে কি আওয়ামী লীগের বিচার সম্ভব? নতুন আইনের প্রেক্ষাপট

15

নেতানিয়াহুর কি মৃত্যু হয়েছে?

16

বড় পর্দায় আসছে ‘কোকমেলন: দ্য মুভি’: টিজার ট্রেলারে চমক হিসেব

17

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

18

জোট নয়, স্থানীয় সরকার নির্বাচনে একক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে

19

সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ: আপনার শিশুক

20