|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাকে এই সমাবর্তনে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উপাচার্যের আমন্ত্রণে রাষ্ট্রপতি সমাবর্তনে যোগদানের বিষয়ে সানন্দে সম্মতি জ্ঞাপন করেছেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানও ‘গেস্ট অব অনার’ হিসেবে সমাবর্তনে উপস্থিত থাকার ব্যাপারে তাঁর সম্মতি প্রদান করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বঙ্গভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতকালে উপাচার্য রাষ্টপতিকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক শিক্ষা কার্যক্রম, গবেষণা, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

আলোচনাকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হওয়ার পাশাপাশি আমাদের জাতীয় ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণার পরিধি আরও বাড়িয়ে একে বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর আহ্বান জানান। উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম এবং সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে গ্রেফতারের সম্ভাবনা নিয়ে যা বললেন

1

সুরের জাদুকরী আশা ভোঁসলের প্রয়াণ: সংগীত জগতের একটি যুগের সমা

2

জাপানে জন্মহারে রেকর্ড পতন

3

মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাংলাদেশের অর্থনীতি: ৫টি বড় ঝুঁকির মুখে

4

ঝিনাইদহে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

5

নড়াইলে জুলাই যোদ্ধাদের ওপর হামলার হুমকি: ১১ জনের বিরুদ্ধে মা

6

ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল

7

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম: জেনে নিন আজকের দর

8

নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু

9

৫ বছরের প্রেম ও ৩২ বছরের সফল দাম্পত্য: জিদান-ভেরোনিক জুটির ভ

10

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

11

বাশার আল-আসাদের সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আতেফ নাজিব কে?

12

সিগারেটের দাম বাড়ল, এনবিআরের প্রজ্ঞাপন জারি

13

ইরানে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

14

বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থ

15

৪৫ বছর পলাতক থাকার পর ধরা পড়লেন জিয়াউর রহমানের খুনি মেজর মোজ

16

ট্রাম্পের ইরান নীতি: সামরিক চাপ বনাম ভূ-রাজনৈতিক বাস্তবতা

17

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: আবারও ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দ

18

রামেক হাসপাতালে ২৮ কোটি টাকার বিদেশি ওষুধ

19

খালি পায়ে খেলা ছেলেটিই মেক্সিকোর বিশ্বকাপ নায়ক

20