|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৭ হাজার টাকা

টানা তিন দফা কমার পর দেশের বাজারে বড় ব্যবধানে বাড়ানো হয়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই নতুন দামে আজও (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।

বাজুসের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা, যা এর আগে ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

বাজুস স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের মধ্যেই সরকার নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদা কোনো ভ্যাট নেওয়া যাবে না। তবে ক্রেতারা গহনা কেনার সময় এর সঙ্গে ডিজাইন ও মান অনুযায়ী মেকিং চার্জ বা মজুরি যোগ হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হানজালাকে নিয়ে রাশেদ খানের মন্তব্য

1

হরমুজ প্রণালিতে অস্থিরতা: বিশ্ববাজারে স্বর্ণের দরপতন ও তেলের

2

বিরোধী এমপিদের এলাকায় নারী এমপিদের দায়িত্ব, ব্যাখ্যা দিলেন প

3

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের লাইভ আপডেট ও তথ্য

4

গ্র্যান্ড থেফট অটো ৬: রকেরস্টারের ২৬ মিনিটের প্রিভিউ থেকে যা

5

সুতার বদলে তৈরি হবে অস্ত্র: জলিল টেক্সটাইল পাচ্ছে বাংলাদেশ স

6

ব্রাজিল বনাম জাপান: বিশ্বকাপে টিকে থাকার লড়াই, জেনে নিন ম্যা

7

আর্জেন্টিনার কৌশলে মেসির স্বপ্নভঙ্গ, ১৯ বছরেই ‘ফুটবলের ষোলোক

8

Côte d'Ivoire vs Norway: FIFA World Cup 2026 Round of 32 Pre

9

সংকটের ৯ বছর: অনিশ্চয়তার মাঝেও নিজ দেশে ফেরার স্বপ্ন দেখছেন

10

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

11

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ সংঘর্ষ: ২৫ জনের প্রাণহানি

12

রাকসু তহবিলের লাখ লাখ টাকার হিসাব জমা না দেওয়ার অভিযোগ

13

সিরাজগঞ্জের পানির পাম্পের পাইপে গ্যাস: তদন্তে প্রশাসন

14

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

15

অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলব

16

এইচএসসি পরীক্ষার সকালে বহুতল ভবন থেকে লাফিয়ে পরীক্ষার্থীর আত

17

৫০ হাজার বিক্রির মাইলফলক স্পর্শ: টাটা সিয়েরার নতুন জুবিলি এড

18

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক সেনা কর্

19

পশ্চিম তীরে এক মাসে সাংবাদিকদের ওপর ১০৮ হামলা চালিয়েছে ইসরাই

20