দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন

০ শেয়ার
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফেরার পথে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির প্রবীণ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • বিএনপির প্রবীণ রাজনীতিবিদ ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন।
  • রোববার (১৫ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
  • দলীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।


বিএনপির প্রবীণ রাজনীতিবিদ ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে গিয়েছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন। চিকিৎসা শেষে আজ রোববার সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তিনি চাঙ্গি বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে অবস্থানকালেই তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে বিমানবন্দর থেকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ও পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার। পরিবার ও দলের পক্ষ থেকে ড. খন্দকার মোশাররফ হোসেনের আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

অত্যন্ত শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে অনার উইন ২ ও উইন আরটি ২

2

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তর

3

হরমুজ ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

4

সুইজারল্যান্ড ছাড়ল ইরানি প্রতিনিধি দল

5

কেউ জানে না’: পে–স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার গান ভাইরাল

6

কাবা শরীফের সামনে ‘বিয়ের ইঙ্গিত’ ছোট পর্দার অভিনেত্রী নীহার

7

প্রিপেইড মিটারে রিচার্জে ০.৫% প্রণোদনা দিচ্ছে সরকার

8

আ.লীগ-অন্তর্বর্তীসহ বর্তমান সরকারের দুর্নীতির হিসাব খতিয়ে দেখবে সরকারি হিসাব কমিটি: তাহের

9

পেলের রেকর্ড ভেঙে মেসির পথে এমবাপ্পে, বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক

10

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারী কে? ফয়সাল আমিন নাকি শামারুহ মির্জা?