|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

যৌথ উদ্যোগে নতুন কোম্পানি খুলবে এসিআই

যৌথ উদ্যোগে নতুন একটি কোম্পানি গঠন এবং বিদ্যমান যৌথ উদ্যোগের কোম্পানিতে আরও মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি। নতুন এই উদ্যোগে মোট ৬৯ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগের এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

এসিআই কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩২তম সভায় ‘এসিআই-ইচিনেন বাংলাদেশ লিমিটেড’ নামক একটি যৌথ উদ্যোগের নতুন কোম্পানি গঠনের অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত এই কোম্পানির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ১৫ কোটি টাকা। এর মধ্যে এসিআই ৬০ শতাংশ বা ৯ কোটি টাকা অংশীদারিত্ব বা ইক্যুইটি বিনিয়োগ করবে। অন্যদিকে, একই পর্ষদ সভায় এসিআইয়ের বিদ্যমান যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান ‘এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড’-এ আরও ৬০ কোটি টাকা ইক্যুইটি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর এই বিনিয়োগ কার্যক্রমগুলো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক খাতের সমস্যা সমাধানে বিজিএমইএ-র কাছে সুপারিশ চাইলেন অর

1

নেইমারকে নিয়ে জাপানি তরুণ স্ট্রাইকার শিওগাইয়ের বিস্ফোরক মন্ত

2

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্

3

ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য: বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দ

4

উভয় সংকটে ট্রাম্প: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় কঠি

5

২৮ বার পদত্যাগের হুমকি দিয়েছেন পেজেশকিয়ান

6

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটত

7

ফিফা বিশ্বকাপ ২০২৬: শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিল-নরওয়ে ও মেক্সিক

8

জমির শ্রেণি নির্ধারণে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর: খতিয়া

9

উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম

10

বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য বিশেষ বল ‘ট্রিওন্ডা ফাইনাল’

11

ইস্ট জোন বনাম দক্ষিণ জোন: চেন্নাইয়ে দুলীপ ট্রফির ফাইনালে জমজ

12

কাতারের উপহার দেওয়া বিমান উন্মোচন ট্রাম্পের

13

আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই: অস্ট্রিয়া কোচ

14

পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া নকআউট: রোনালদো ও মদ্রিচের শেষ বিশ

15

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে ৩৩ জনের নিয়োগ, আবেদন শেষ

16

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২,২৮,৫৫৬

17

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে যুদ্ধাপরাধীদের ছবি অপসার

18

বিএনপি আসন না ছাড়ায় জামায়াতে যোগ দিয়েছে এনসিপি: রাশেদ খাঁন

19

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৮ বৌদ্ধ ভিক্ষু নিহত

20